News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে আর জি কর হাসপাতালের হত্যাকাণ্ডের প্রতিবাদে মৌন প্রতিবাদ মিছিল
Image

প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে আর জি কর হাসপাতালের হত্যাকাণ্ডের প্রতিবাদে মৌন প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডে গোটা দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। রাজধানী আগরতলায় প্রদেশ বিজেপির মহিলা মোর্চা, সদর গ্রামীণ জেলা মহিলা মোর্চার উদ্যোগে শুক্রবার রাজপথে এক মৌন প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এদিন মুখে কালো কাপড় বেঁধে আর জি কর হাসপাতালের হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি জানানো হয়েছে।

এদিনের এই মৌন প্রতিবাদ মিছিল থেকে প্রদেশ বিজেপির  মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার বলেন, পশ্চিমবঙ্গের আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে যেভাবে খুন করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ভূমিকাতেই আঙুল তুলেছেন মহিলা মোর্চার সভানেত্রী। তিনি বলেন, গত ৯ আগস্ট নৃশংস এই ঘটনাটি ঘটে গেলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিশ্চুপ ছিলেন এতদিন। গতকাল তিনি এই বিষয়ে মুখ খুলেছেন। নির্যাতিতার পরিবারকে ১০ লাখ টাকা প্রদান করা হবে বলে জানান মমতা ব্যানার্জি। কিন্তু সঠিক বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে কোনরূপ ব্যবস্থা গ্রহন করেনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এই ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি তুলেছেন প্রদেশ মহিলা মোর্চার নেতৃত্বরা।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top