News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পরিবেশ রক্ষাসহ বিভিন্ন দাবিতে ইন্ডিয়া মার্চ ফর সাইন্স আগরতলা অর্গানাইজিং কমিটির উদ্যোগে পদযাত্রা
Image

পরিবেশ রক্ষাসহ বিভিন্ন দাবিতে ইন্ডিয়া মার্চ ফর সাইন্স আগরতলা অর্গানাইজিং কমিটির উদ্যোগে পদযাত্রা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: ইন্ডিয়া মার্চ ফর সাইন্স আগরতলা অর্গানাইজিং কমিটির উদ্যোগে শুক্রবার সিটি সেন্টার থেকে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন সিটি সেন্টারের সামনে থেকে পদযাত্রাটি রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয়।

এদিনের এই পদযাত্রা থেকে কমিটির কনভেনার রাজু আচ্যার্জি বলেন, ৯ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত গোটা দেশ ব্যাপী বিভিন্ন দাবিতে এই পদযাত্রার ডাক দেওয়া হয়েছে। রাজ্যে শুক্রবার এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মূলত জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকরী ব্যবস্থা গ্রহন এবং শিক্ষা ও মৌলিক গবেষণায় কেন্দ্রীয় বাজেটের ১০ % এবং রাজ্যবাজেটের ৩০% বরাদ্দের দাবিতে, পরিবেশ রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহন, সংবিধানের ৫১এ(এইচ) ধারা অনুযায়ী বিজ্ঞান মনস্কতার প্রসার, শিক্ষাখাতে ও বিজ্ঞান গবেষণায় অর্থ বরাদ্দ বৃদ্ধি এবং কুসংস্কারাছন্ন চিন্তার প্রসার বন্ধের দাবিতে এদিনের এই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top