News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডক্টর সেল ত্রিপুরা প্রদেশের উদ্যোগে মৌন প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত
Image

ডক্টর সেল ত্রিপুরা প্রদেশের উদ্যোগে মৌন প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট:ডক্টর সেল ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আর জি কর হাসপাতালের নারকীয় হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে এক মৌন প্রতিবাদে সামিল হন সব ডাক্তাররা। এদিন রাজধানীর  রবীন্দ্র ভবনের সামনে এই মৌন  প্রতিবাদে সরব হয়েছেন ডক্টর সেলের সকল চিকিৎসক এবং নার্সরা। হাতে প্লে কার্ড নিয়ে এই নরকীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন উপস্থিত চিকিৎসক মহল।

এদিনের এই প্রতিবাদ সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে ডাক্তার সুশান্ত রায় বলেন, আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন ডক্টর সেলের সদস্যরা। তিনি আরও বলেন, চিকিৎসকরা সর্বত্রই শারীরিক এবং মানসিকভাবে নিগৃহীত হয়ে আসছেন প্রায়ই। তাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।

মহিলা চিকিৎসকদের প্রায়শই রাত্রিকালীন ডিউটিতে রোগীদের সেবা করার জন্য উপস্থিত থাকতে হয়। সেই অবস্থায় মহিলা চিকিৎসকদের সুরক্ষার জন্য সিসিটিভি ক্যামেরা এবং প্রশাসনিক সুরক্ষা প্রদান করার দাবি জানানো হয়। পাশাপাশি আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনা ফাস্ট ট্রাক কোর্টে দ্রুত বিচার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এই দিন।

Releated Posts

১৩০০-র বেশি কণ্ঠে ‘সহস্রকণ্ঠে বন্দে মাতরম’, স্বাধীনতা দিবসে বিশেষ উদ্যোগ এমবিবি কলেজের

আগরতলা, ১৩ আগস্ট: স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে দেশাত্মবোধের আবহে বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করতে চলেছে মহারাজা বীর বিক্রম (এমবিবি)…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

ধর্মনগরে ৮০তম স্বাধীনতা দিবসের চূড়ান্ত মহড়া, কড়া নিরাপত্তায় উত্তর ত্রিপুরা

ধর্মনগর, ১৩ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার ধর্মনগরের বিবিআই ময়দানে সম্পন্ন হলো চূড়ান্ত ফুল ড্রেস প্যারেড…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

ছাউনি নেই, পানীয় জলের সংকট—সোরোমণি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশায় প্রশ্নের মুখে শিশুদের নিরাপত্তা

সোনামুড়া, ১৩ আগস্ট: সোনামুড়া নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সোরোমণি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল পরিকাঠামো নিয়ে ক্ষোভ বাড়ছে…

ByByReshmi Debnath Aug 13, 2026

বিদ্যুৎহীন আড়ালিয়া নামারকুচি জেবি স্কুল, শৌচালয় ও পানীয় জলের সংকটে পড়ুয়ারা

আড়ালিয়া, ১৩ আগস্ট: বিদ্যুৎ সংযোগ নেই, পর্যাপ্ত শৌচালয়ের ব্যবস্থা নেই, পাশাপাশি নিরাপদ পানীয় জলেরও সংকট—একাধিক মৌলিক সমস্যায় জর্জরিত…

ByByReshmi Debnath Aug 13, 2026
Scroll to Top