News Flash

  • Home
  • খেলা
  •  মিস্টার ত্রিপুরা বডিবিল্ডিং ও ফিজিক চ্যাম্পিয়নশিপ ডিসেম্বরে : প্রস্তুতি শুরু

 মিস্টার ত্রিপুরা বডিবিল্ডিং ও ফিজিক চ্যাম্পিয়নশিপ ডিসেম্বরে : প্রস্তুতি শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রাজ্য আসর আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে। ‌ অ্যাথলেটদেরও বলা হচ্ছে সেরা পারফরমেন্স প্রদর্শন করতে প্রয়োজনীয় অনুশীলন চালিয়ে যেতে। আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই এবারকার মিস্টার ত্রিপুরা বডি বিল্ডিং এবং ফিজিক চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। ‌ আয়োজক ত্রিপুরা বডি বিল্ডার্স এন্ড ফিটনেস অ্যাসোসিয়েশন (টিভিএফএ)। এই বছর বডিবিল্ডিং সিনিয়র, বডিবিল্ডিং জুনিয়র, ম্যান ফিজিক এবং উইম্যান মডেল ফিজিক ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মঞ্চ তৈরি হবে জাতীয় মানের। বিজয়ীদের পুরস্কৃত করা হবে আকর্ষণীয় প্রাইজমানি, ট্রফি এবং পদকের পাশাপাশি প্রশংসাপত্র দিয়ে। জাজ থাকবেন জাতীয় এবং আন্তর্জাতিক মানের। প্রধান অতিথি হিসেবে ইন্ডিয়ান বডিবিল্ডিং-এর আইকন পদ্মশ্রী প্রেমচাঁদ ডোগরাকে উদ্যোক্তাদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হবে। রাজ্য স্তরীয় এই প্রতিযোগিতা থেকে ইন্ডিয়ান বডি বিল্ডার্স ফেডারেশন আয়োজিত মিস্টার ইন্ডিয়া ২০২৫, সিনিয়র, জুনিয়র এবং ফেডারেশন কাপ ২০২৫ সহ জাতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতার জন্য রাজ্য দল গঠন করা হবে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top