News Flash

Image

আর জি কর-কাণ্ডে মুখ খুললেন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৪ আগস্ট (হি.স.) : আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ক্ষোভ ফুঁসছেন চিকিৎসকরা। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে বুধবারও আর জি কর হাসপাতালে বন্ধ রয়েছে আউটডোর। কর্মবিরতি চলছে পশ্চিমবঙ্গের আরও অনেক হাসপাতালে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, দেশের বিভিন্ন রাজ্যে এদিনও ডাক্তারদের বিক্ষোভ ও প্রতিবাদ জারি রয়েছে। প্রতিক্রিয়া আসছে রাজনৈতিক মহল থেকেও। এবার এই আর জি কর-কাণ্ড নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী।

তিনি সোশ্যাল মিডিয়ায় বুধবার লেখেন, কলকাতায় এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের ন্যাক্কারজনক ঘটনায় হতবাক গোটা দেশ। যেভাবে তার বিরুদ্ধে নৃশংস ও অমানবিক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে, তাতে চিকিৎসক সমাজ ও নারীদের মধ্যে নিরাপত্তাহীনতার পরিবেশ বিরাজ করছে। নির্যাতিতাকে বিচার দেওয়ার পরিবর্তে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা হাসপাতাল ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলে দিচ্ছে। এই ঘটনা আমাদের ভাবতে বাধ্য করেছে যে, মেডিকেল কলেজের মতো জায়গায় যদি ডাক্তাররা নিরাপদ না থাকেন, তাহলে অভিভাবকরা কোন ভরসায় তাদের মেয়েকে বাইরে পড়তে পাঠাবেন? নির্ভয়া-র ঘটনার পর তৈরি হওয়া কঠোর আইনও কেন এই ধরনের অপরাধ বন্ধ করতে ব্যর্থ? হাথরাস থেকে উন্নাও, কাঠুয়া থেকে কলকাতা মহিলাদের ওপর বেড়ে চলা এই ধরণের ঘটনার বিষয়ে প্রতিটি দলকে একসাথে গুরুত্ব সহকারে আলোচনা করে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।  অপরাধীদের এমন শাস্তি হওয়া উচিত যা সমাজে একটি দৃষ্টান্ত হয়ে থাকে।

Releated Posts

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top