News Flash

  • Home
  • বিদেশ
  • শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা? এবার গ্রেফতার বরগুনা জেলা আ.লিগ সাধারণ সম্পাদক জাহাঙ্গির
Image

শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা? এবার গ্রেফতার বরগুনা জেলা আ.লিগ সাধারণ সম্পাদক জাহাঙ্গির

।। রাজীব দে ।।

ঢাকা, ১৪ আগস্ট (হি.স.) : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলায় এবার গ্রেফতার হয়েছেন বরগুনা জেলা আওয়ামি লিগ-এর সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের চেয়ারম্যান মহম্মদ জাহাঙ্গির কবীর।আজ বুধবার ভোরে বরগুনা থেকে মহম্মদ জাহাঙ্গির কবীরকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি একেএম মিজানুর রহমান। ওসি মিজানুর জানান, ঢাকা থেকে একটি পুলিশের একটি টিম গিয়ে মহম্মদ জাহাঙ্গির কবীরকে গ্রেফতার করেছে। শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে কথা বলার পর বিশৃঙ্খলা এবং প্রতিবিপ্লবের ষড়যন্ত্র করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে ধারণা করা হলেও গ্রেফতারের প্ৰকৃত কারণ তিনি পুরোপুরিভাবে নিশ্চিত করতে পারেননি।  প্ৰসঙ্গত, এর আগে গত সোমবার (১২ আগস্ট) প্ৰাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছিলেন আওয়ামি লিগের এই নেতা। তিন মিনিটের ফোনালাপে শেখ হাসিনা জাহাঙ্গির কবীরকে নাকি বলেছিলেন, ‘আপনারা শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালাবেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে যথাযথভাবে পালন করবেন।’মহম্মদ জাহাঙ্গির কবীর শেখ হাসিনাকে বলেছিলেন, ‘আপা আপনি ঘাবড়াবেন না, মনোবল হারাবেন না। আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই। আমরা শক্ত আছি।’তার উত্তরে শেখ হাসিনা বলেছিলেন, ‘আমি ঘাবড়াবো কেন? আমি ভয় পাইনি। আপনারা দেখছেন, আমাদের পুলিশ বাহিনীকে মেরে কীভাবে ঝুলিয়ে রেখেছে। আমাদের কর্মীদের মেরেছে। বোরখা পরে মেরেছে। এ দেশটা রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। আপনারা যেভাবে আছেন থাকেন।’

Releated Posts

ভার্সাই প্রাসাদে ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে সই ট্রাম্পের, আঞ্চলিক স্থিতিশীলতা ও জ্বালানি মূল্য কমার আশা

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (মেমোরান্ডাম…

ByByNews Desk Jun 18, 2026

মোদি-ট্রাম্প বৈঠকে ভারত-আমেরিকা সম্পর্ক নিয়ে আশাবাদ, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতায় জোর

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…

ByByNews Desk Jun 18, 2026

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top