News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেসে যোগ দিলেন রাম জতন সিনহা, বিঁধলেন নীতীশ কুমারকে

কংগ্রেসে যোগ দিলেন রাম জতন সিনহা, বিঁধলেন নীতীশ কুমারকে

নয়াদিল্লি, ১৪ আগস্ট (হি.স.): কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন জেডি (ইউ) নেতা রাম জতন সিনহা। বুধবার দিল্লিতে আনুষ্ঠানিকভাবে হাত শিবিরে যোগ দিয়েছেন জেডি (ইউ)-র প্রাক্তন এই নেতা। রাম জতন সিনহাকে কংগ্রেসে স্বাগত জানিয়েছেন কংগ্রেস নেতা পবন খেরা। কংগ্রেস যোগ দেওয়ার পর প্রাক্তন জেডি (ইউ) নেতা রাম জতন সিনহা বলেছেন, “আমি দলের জন্য কাজ করব, দলকে শক্তিশালী করার জন্য কাজ করব। বিহারের মুখ্যমন্ত্রীর এখনই পদত্যাগ করা উচিত, তিনি উপহাসের পাত্র হয়ে উঠেছেন।”বুধবার কংগ্রেসে ফিরে এসেছেন বিহার সরকারের প্রাক্তন মন্ত্রী রাম জতন সিনহা। নতুন দিল্লিতে কংগ্রেস সদর দফতরে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য নাসির হুসেন, মিডিয়া বিভাগের চেয়ারম্যান পবন খেরা এবং বিহার কংগ্রেস সভাপতি অখিলেশ প্রসাদ সিংয়ের উপস্থিতিতে রাম জতন সিনহা কংগ্রেসে যোগ দেন। বিহার সরকারের মন্ত্রী এবং চারবার বিধায়ক ছিলেন রাম জতন সিনহা।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top