News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশের নিহত সাংবাদিকদের স্মরণে কালো ব্যাজ পরিধানের আহবান রাজ্যের সকল সাংবাদিকদের
Image

বাংলাদেশের নিহত সাংবাদিকদের স্মরণে কালো ব্যাজ পরিধানের আহবান রাজ্যের সকল সাংবাদিকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে বিভিন্ন হিংসাত্মক ঘটনায় পাঁচ জন সাংবাদিক নিহত এবং বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। এছাড়া অর্ধশতাধিক সাংবাদিককে নিষিদ্ধ ঘোষণা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এইসব ঘটনা মুক্ত সাংবাদিকতার পরিপন্থী। ত্রিপুরার বিভিন্ন সাংবাদিক সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা জানায়।

অবিলম্বে সাংবাদিকদের স্বাধীনতা স্বাভাবিকভাবে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করছে সংগঠনগুলো। সে দেশে ভয়মুক্ত পরিবেশে যাতে আগের মতো সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারেন এবং কোনো ধরনের বাধার সম্মুখীন না হয়, সেই ব্যাপারে যথার্থ উদ্যোগ নেওয়ার জন্য সে দেশের অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। বাংলাদেশে নিহত সাংবাদিকদের স্মরণে বুধবার কালো ব্যাজ ধারণ করার জন্য রাজ্যের সব সাংবাদিকদের প্রতি আহবান জানানো হয়েছে বিভিন্ন জার্নালিস্ট সংগঠনের তরফে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top