News Flash

গ্রন্থাগারিক দিবস : বই পড়ার আনন্দ উপভোগ করার আহ্বান

হাইলাকান্দি (অসম), ১২ আগস্ট (হি.স.) : হাইলাকান্দিতে জেলা গ্রন্থাগার আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে আজ সোমবার লাইব্রেরি সায়েন্সের জনক পদ্মশ্রী ডক্টর এসআর রঙ্গনাজনের জন্ম দিবস গ্রন্থাগারিক দিবস হিসেবে পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে হাইলাকান্দি জেলা গ্রন্থাগারের প্রেক্ষাগৃহে এক আলোচনাসভার আয়োজন করা হয়। বিশিষ্ট প্রাবন্ধিক হরনাথ চক্রবর্তীর পরিচালনায় সভায় বিভিন্ন বক্তা জ্ঞান আহরনে বই পড়ার বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, আজকাল মুঠোফোনে উপলব্ধ সার্চ ইঞ্জিনগুলি থেকে প্রাপ্ত তথ্য থেকে আহরণ করা জ্ঞান সাধারণভাবে সবারই জানা। কিন্তু বিশিষ্ট লেখকদের অভিজ্ঞতার নির্যাস থেকে প্রাপ্ত জ্ঞান আহরণ করতে হলে বই পড়তেই হবে। তাই বই পড়ার অভ্যাস গড়ে তুলে আনন্দ উপভোগ করতে হবে। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক সুশান্তমোহন চ্যাটার্জি, জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক সাজ্জাদুল হক চৌধুরী, বিশিষ্ট চিত্রশিল্পী নান্টু দে। বিশিষ্ট বাচিকশিল্পী শংকর চৌধুরীর পরিচালনায় আলোচনাসভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ উপলক্ষ্যে শিশুদের মধ্যে একটি বসে আঁকো প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top