News Flash

  • Home
  • প্রধান খবর
  • সংহতি ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত
Image

সংহতি ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট:১৫ আগস্ট রামনগর কৃষ্ণনগর এর ঐতিহ্যবাহী সংহতি ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী দিবস উপলক্ষে রক্তদান শিবির সহ নানা সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।রামনগর কৃষ্ণনগর এর ঐতিহ্যবাহী ক্লাব সংহতি। সারা বছরই তারা বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেদের জড়িয়ে রাখে। আগামী ১৫ই আগস্টভারতের ৭৮তম স্বাধীনতা দিবস এবং সংহতি ক্লাবের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষ্যে সংহতি ক্লাবের উদ্যোগে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সেই সকল কর্মসূচি সম্পর্কে সোমবার ক্লাবগৃহে আহূত এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন ক্লাবের সম্পাদক দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন সভাপতি শিশির মজুমদার সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তা। আগামী ১৫ই আগস্ট, বৃহস্পতিবার সকালে সংহতি ক্লাব পুজা প্রাঙ্গনে আয়োজিত হবে স্বেচ্ছায় রক্তদান শিবির, মরণোত্তর দেহদান, মরণোত্তর চক্ষুদান এবং আধার নিবন্ধীকরন শিবির।

প্রধান অতিথি ও উদ্ভোধক হিসাবে উপস্থিত থাকবেন  রাজ্যের  মুখ্যমন্ত্রী  ডাঃ মানিক সাহা, অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আগরতলা নাগিছড়াস্থিত কাঠিয়া বাবা আশ্রমের মহারাজ  সদানন্দ দাস কাঠিয়া বাবা ও বিশেষ অতিথির আসন অলংকৃত করবেন ৭- রামনগর বিধানসভা কেন্দ্রের  বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র এবং সংহতি ক্লাব সম্পাদক  দীপক মজুমদার।

এছাড়া এদিনের এই অনুষ্ঠানে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত ২০২৩-২০২৪ সালের সদর সিনিয়র ক্লাব ক্রিকেটে সংহতি ক্লাব ত্রিমুকুট এর শিরোপা অর্জন করে যথা বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিসন, সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-২০ এবং তপন মেমোরিয়েল নক্ আউটে বিজয়ী খেলোয়ারদের ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হবে।

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top