News Flash

  • Home
  • প্রধান খবর
  • হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে রেলি অনুষ্ঠিত রাজধানীতে
Image

হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে রেলি অনুষ্ঠিত রাজধানীতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: যুব বিষয়ক ক্রিয়া দপ্তর এবং এনএসএস এর উদ্যোগে সোমবার আগরতলা শহরে হর ঘর তিরঙ্গা রেলি অনুষ্ঠিত হয়। রেলির আনুষ্ঠানিক সূচনা করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী। যুব বিষয়ক ক্রীড়া দপ্তর উদ্যোগে হর ঘর তিরঙ্গা রেলি অনুষ্ঠিত হয় আগরতলা শহরে। এই দিন রাজধানীর উমাকান্ত স্কুলের সামনে থেকে রেলির শুভ আরম্ভ করেন তথ্যসংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তর এর অধিকর্তা সহ অন্যান্যরা ।

এদিনের এই রেলিতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। উমাকান্ত স্কুলের সামনে থেকে রেলি শুরু করে রাজধানীর উজ্জয়ন্ত প্যালেসের সামনে এসে শেষ হয়। রেলির আনুষ্ঠানিক সূচনা করে তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পিকে চক্রবর্তী বলেন স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নয় আগস্ট থেকে এ ধরনের কর্মসূচির সূচনা হয়েছে। চলবে ১৩ আগস্ট পর্যন্ত।

১৩ আগস্ট থেকে পনেরো আগস্ট পর্যন্ত প্রতিটি বাড়ি বাড়ি জাতীয় পতাকা উত্তোলন করা হবে। প্রতিটি জেলার জেলাশাসকের উদ্যোগে এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব। স্বাধীনতা দিবসকে সামনে রেখে এধরনের কর্মসূচিতে সকল অংশের দেশপ্রেমিক জনগণকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top