News Flash

  • Home
  • প্রধান খবর
  • তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে জিষ্ণু দেববর্মার ঐতিহাসিক নিযুক্তিতে গর্ব করবে পরবর্তী প্রজন্ম: মুখ্যমন্ত্রী
Image

তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে জিষ্ণু দেববর্মার ঐতিহাসিক নিযুক্তিতে গর্ব করবে পরবর্তী প্রজন্ম: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ আগস্ট: তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল হিসেবে ত্রিপুরার প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার নিযুক্তি ত্রিপুরার জন্য একটি ইতিহাস রচনা করেছে। আমাদের পরবর্তী প্রজন্মও এই কৃতিত্বের জন্য সবসময় গর্বিত বোধ করবে।সোমবার সূর্যমণিনগর মন্ডলের উদ্যোগে আমতলিতে আয়োজিত তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মার নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তিনি জানান, এই মাইলফলক ত্রিপুরার ইতিহাসে একটি নতুন অধ্যায় রচনা করেছে৷

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, এটা সত্যিই আমাদের জন্য আনন্দের দিন। কিছুদিন আগে আমি নীতি আয়োগের বৈঠক এবং মুখ্যমন্ত্রীদের কনক্লেভে যোগ দিতে দিল্লি গিয়েছিলাম। সেখানে নীতি আয়োগের বৈঠকের পরে আমি খবর পাই যে আমাদের প্রিয় জিষ্ণু দেববর্মাকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তেলেঙ্গানার রাজ্যপাল হিসাবে নিযুক্ত করেছেন। যা খুবই আনন্দের খবর ছিল। আর এই পদক্ষেপ সত্যিই ত্রিপুরায় ইতিহাস তৈরি করেছে। শ্রী দেববর্মা ত্রিপুরার রাজপরিবারের সদস্য এবং আমারও বাল্যকালের বন্ধু।মুখ্যমন্ত্রী বলেন, যখন তিনি সক্রিয় রাজনীতিতে যোগ দেন এবং প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হন, তখন জিষ্ণু দেববর্মাও উপমুখ্যমন্ত্রী হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। আমাদের মধ্যে পারস্পরিক সমন্বয় অসাধারণ ছিল। তিনি তাঁর  সমস্ত দায়িত্ব খুবই সুচারুভাবে পালন করেছেন। জাতি ও জনজাতি উভয় অংশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করেছেন। আর এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয় যে এত ছোট রাজ্য থেকে জিষ্ণু দেববর্মা তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। এটা আমরা কখনো ভাবতেও পারি নি। যা ত্রিপুরার ইতিহাসে একটি নতুন অধ্যায় রচনা করেছে। এনিয়ে আগামী প্রজন্মও গর্ব করবে। আমরা খুবই খুশি। তিনি একজন রাজনীতিবিদ, লেখক, কবি ও সঙ্গীতের সাথে জড়িত এবং সর্বোপরি একজন ভালো মনের মানুষ। আমি আত্মবিশ্বাসী যে, তিনি যেভাবে ত্রিপুরার জনগণের জন্য কাজ করেছেন, সেভাবে তেলেঙ্গানার জন্যও একইভাবে কাজ করবেন। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top