News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লি হাইকোর্টে পূজা খেড়করের স্বস্তি, ২১ আগস্ট পর্যন্ত গ্রেফতারিতে স্থগিতাদেশ
Image

দিল্লি হাইকোর্টে পূজা খেড়করের স্বস্তি, ২১ আগস্ট পর্যন্ত গ্রেফতারিতে স্থগিতাদেশ

নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): দিল্লি হাইকোর্টে “বিতর্কিত” শিক্ষানবিশ  আমলা পূজা খেড়করের স্বস্তি। আদালত ২১ আগস্ট পর্যন্ত তাঁর গ্রেফতারিতে স্থগিতাদেশ দিয়েছে। বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদের বেঞ্চ খেড়করের আগাম জামিনের আবেদনের ভিত্তিতে দিল্লি পুলিশকে নোটিশ জারি করেছে। মামলার পরবর্তী শুনানি ২১ আগস্ট হবে। হাইকোর্ট পূজা খেড়করের আইনজীবী সিদ্ধার্থ লুথরাকে নির্দেশ দিয়েছে এই মামলায় ইউপিএসসি–কেও যুক্ত করে আবেদন পেশ করার জন্য।

উল্লেখ্য, নিজের ভুয়ো পরিচয় ও বিশেষভাবে সক্ষমের জাল পরিচয় দেওয়ার জেরে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন মহারাষ্ট্র ক্যাডারের শিক্ষানবিশ আইপিএস পূজা খেড়করের নিয়োগ বাতিল করে। সেইসঙ্গে ইউপিএসসির কোনও পরীক্ষায় ভবিষ্যতে পূজা বসতে পারবেন না, এই নির্দেশও দেওয়া হয়। পাশাপাশি দায়ের হয় এফআইআর।

Releated Posts

দাতিয়া উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি, ৩০ জুলাই ভোট, ৩ আগস্ট গণনা

দাতিয়া, ২ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজ্ঞপ্তি বৃহস্পতিবার জারি করল ভারতের নির্বাচন কমিশন। এর ফলে…

ByByNews Desk Jul 2, 2026

ধানবাদে ৭০০ দাগি অপরাধীকে হাজির করিয়ে অপরাধ ছাড়ার শপথ করাল পুলিশ

ধানবাদ, ২ জুলাই (আইএএনএস): অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধমূলক অতীত থাকা ব্যক্তিদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে অভিনব উদ্যোগ নিল…

ByByNews Desk Jul 2, 2026

এখনই পেট্রল-ডিজেলের দাম কমানো সম্ভব নয়: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): এই মুহূর্তে পেট্রল ও ডিজেলের খুচরো দাম কমানোর কোনও যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 2, 2026

সংখ্যাগরিষ্ঠতার জোরেই তৃণমূলের নাম ও প্রতীক আমাদের প্রাপ্য: নির্বাচন কমিশনে দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের

কলকাতা, ২ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়কদের সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর নেতা, বহিষ্কৃত তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top