News Flash

  • Home
  • প্রধান খবর
  • কৃষকরা প্রাকৃতিক চাষ গ্রহণের ফলে উল্লেখযোগ্য মাইলফলক প্রত্যাশিত : প্রধানমন্ত্রী
Image

কৃষকরা প্রাকৃতিক চাষ গ্রহণের ফলে উল্লেখযোগ্য মাইলফলক প্রত্যাশিত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): কৃষকরা প্রাকৃতিক চাষ গ্রহণের ফলে উল্লেখযোগ্য মাইলফলক প্রত্যাশিত। এমনটাই আশা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপখাইয়ে নিতে সক্ষম, চাষের জন্য ১০৯টি প্রজাতির বীজ কৃষকদর হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। কৃষকদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, কৃষকরা ধরিত্রী মায়ের প্রতি নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন এবং স্বেচ্ছায় কীটনাশক থেকে দূরে সরে যাচ্ছেন। প্রাকৃতিক চাষের দিকে এই এগিয়ে যাওয়া আরও ভাল ফল দিচ্ছে। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেছেন, উল্লেখযোগ্য মাইলফলকগুলি দিগন্তে রয়েছে, কারণ কৃষকরা ক্রমবর্ধমানভাবে প্রাকৃতিক চাষাবাদ গ্রহণ করছেন। প্রধানমন্ত্রী মোদী কৃষকদের কাছে জানতে চান, তাঁরা কি নতুন ধরনের বীজ ব্যবহার করার জন্য মুখিয়ে আছেন।

Releated Posts

কুনো জাতীয় উদ্যানে ‘চিতা মিত্র’দের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

ভোপাল, ২২ জুন : মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান সফর শেষে ‘চিতা মিত্র’ এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মতবিনিময়…

ByByNews Desk Jun 22, 2026

৪.৩৮ লক্ষ কোটি টাকার বাজেট পেশ পশ্চিমবঙ্গে, জোর কর্মসংস্থান, কল্যাণ ও পরিকাঠামো উন্নয়নে

কলকাতা, ২২ জুন : পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর প্রথম বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট সোমবার বিধানসভায় পেশ করলেন…

ByByNews Desk Jun 22, 2026

মঙ্গোলিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে উন্নয়ন সহযোগিতা ও নিরাপত্তা নিয়ে আলোচনা জয়শঙ্করের

উলানবাটোর, ২২ জুন : ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর সোমবার মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে সে দেশের বিদেশমন্ত্রী বাতসেতসেগ বাতমুনখের সঙ্গে…

ByByNews Desk Jun 22, 2026

মাদকবিরোধী অভিযানে চেন্নাই পুলিশের সাফল্য, এক সপ্তাহে গ্রেফতার ৭৭; উদ্ধার বিপুল মাদক ও যানবাহন

চেন্নাই, ২২ জুন (আইএএনএস): মাদক পাচার ও নিষিদ্ধ নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক সপ্তাহে ৭৭ জনকে…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top