News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • আরপিএফ-এর অভিযানে গ্ৰেফতার ১১ জন দালাল, উদ্ধার ২.৮৫ লক্ষ টাকার বেশি মূল্যের রেলওয়ে টিকিট

আরপিএফ-এর অভিযানে গ্ৰেফতার ১১ জন দালাল, উদ্ধার ২.৮৫ লক্ষ টাকার বেশি মূল্যের রেলওয়ে টিকিট

গুয়াহাটি, ১১ আগস্ট (হি.স.) : দালালদের উপদ্রব নিয়ন্ত্রণ করার লক্ষ্যে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) অভিযানে ১৭ থেকে ৩১ জুলাই পর্যন্ত  ১১ জন দালাল গ্ৰেফতার এবং তাদের হেফাজত থেকে ২.৮৫ লক্ষ টাকার বেশি মূল্যের ৬৪টি রেলওয়ে টিকিট উদ্ধার হয়েছে।উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে আজ রবিবার এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন। তিনি জানান, ১৭ জুলাই আলিপুরদুয়ার জংশনের আরপিএফ এবং সিআইবি টিম যৌথভাবে ধুপগুড়ির পিআরএস কাউন্টারে তল্লাশি অভিযান চালিয়ে প্রায় ৮৯,৫৮৭ টাকার ১৪টি টিকিট উদ্ধার করেছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক দালালকে আটক করে। পরবর্তী পদক্ষেপের জন্য জলপাইগুড়ি রোডে রেলওয়ে আইনের ১৪৩ ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।এ বছরের ৩১ জুলাইয়ের মধ্যে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সুরক্ষা বাহিনী নিজেদের জোনের বিভিন্ন স্টেশন ও ট্রেনে বিভিন্ন তল্লাশি অভিযান চালিয়ে মোট ১৪৮ জন দালালকে গ্রেফতার করে তাদের হেফাজত থেকে ২৯.৩৮ লক্ষ টাকার মোট ১,১০০টি টিকিট উদ্ধার করেছে।  রেলওয়ে টিকিটের অকর্তৃত্বশীল ও অবৈধ ক্রয়-বিক্রয়ের প্রতি কঠোর নজরদারি রাখার পাশাপাশি, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন আরপিএফ রেল যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি রেল ব্যবহারকারীদের পরিষেবা ও সাহায্য প্রদানের জন্য সবসময় প্রস্তুত। ট্রেনে যাত্রার সময় যাতে কোনও ধরনের সমস্যার সম্মুখীন না-হতে হয় তার জন্য যাত্রীদের উপযুক্ত টিকিটের সাথে ভ্রমণ করতে অনুরোধ জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ।ট্রেনে যাত্রা করার সময় কোনও ধরনের সমস্যার সম্মুখীন হলে রেল যাত্রীরা ১৩৯ (টোল-ফ্রি) নম্বরে কল করার আহ্বান জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top