News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কড়া নজরদারী সীমান্তে, তবুও রাজ্যের বিভিন্ন এলাকায় অনুপ্রবেশ অব্যাহত, আটক মোট ৮ বাংলাদেশী নাগরিক

কড়া নজরদারী সীমান্তে, তবুও রাজ্যের বিভিন্ন এলাকায় অনুপ্রবেশ অব্যাহত, আটক মোট ৮ বাংলাদেশী নাগরিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: কমলাসাগর সীমান্তে বিএসএফের জালে আটক হল আরো দুই বাংলাদেশি নাগরিক। তারা সীমান্ত ডিঙিয়ে অনুপ্রবেশ করার পর বিএসএফ তাদের আটক করে। তাদেরকে মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।কমলাসাগর সীমান্তে বিএসএফের কড়া পাহারা সত্ত্বেও বন্ধ নেই অনুপ্রবেশ। ভোর পাঁচটায় মধুপুর গোডাউন এলাকায়  বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশী মহিলা। পরে তাদের হরিহরদোলা ক্যাম্পে নিয়ে টানা জিজ্ঞাসাবাদের পর শনিবার সন্ধ্যায় দুজনকে মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।তাদের বক্তব্য অনুযায়ী ভারতীয় দু- তিনজন পাচারকারীর সহযোগিতায় কাঁটাতারের বেড়ার নিচ দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে।তাদের হাতে ছিল আগরতলা রেলস্টেশন থেকে কলকাতা যাওয়ার টিকিট। জানা গেছে আটককৃতদের মধ্যে একজনের নাম ফারজানা আক্তার।  বাড়ি বাংলাদেশের গাজীপুর জেলায় ও অন্যজনের নাম আরেফা বেগম ,বাড়ি বগুড়া জেলায়। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে।এদিকে, নন্দননগর সরকারপাড়া কোয়ার্টার কমপ্লেক্স থেকে ৪ বাংলাদেশিকে আটক করে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশের হাতে তুলে দিলেন। সীমান্তে কঠোর নজরদারি থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ঘটনা অব্যাহত রয়েছে। আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানা এলাকার নন্দননগর সরকারপাড়া কোয়ার্টার কমপ্লেক্সে ৪ জন বাংলাদেশী অবস্থান করছিল।সেই খবরের ভিত্তিতে স্থানীয় লোকজনরা তাদেরকে আটক করে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশের হাতে তুলে দেন। তাদের কাছ থেকে ভারতীয় নকল আধার কার্ড সহ অন্যান্য কিছু কাগজপত্র পাওয়া গেছে। পুলিশ তাদের বিরুদ্ধে নির্ধারিত ধারায় মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।

অস্থির বাংলাদেশ থেকে পালিয়ে আসা যুবক-যুবতী গ্রেপ্তার ধর্মনগর থানার পুলিশের হাতে। তারা বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে এসেছে বলে জানা গেছে।  অস্থির বাংলাদেশ থেকে নিজেদের কেউবা বাঁচাতে কেউ ভারতে এসে রুটি রোজগারের ব্যবস্থা করতে সর্বস্ব দালালকে দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশ করছে। কিন্তু ভারতের নিরাপত্তা ব্যবস্থা কঠোর হওয়ায় প্রবেশ করার পরও দেশের ভেতরে ধরা পড়ে যাচ্ছে পালিয়ে আসা বাংলাদেশের যুবক যুবতীরা।

ধর্মনগরের আনন্দবাজারে একজন যুবক ও একজন যুবতী ধরা পড়ে গেল ধর্মনগর থানার পুলিশের হাতে। তারা জানায় ধর্মনগর থানার পুলিশকে দেখে পালানোর চেষ্টা করতে গেলে  পুলিশের সন্দেহ হয় এবং তাদেরকে আটক করা হয়। ছেলেটির নাম জাফর আলম, বয়স ২৪ বছর, পিতা আব্দুল কালাম, ক্যাম্প নং এইচ ৬১ ,বালুখালী ,কক্সবাজার, চট্টগ্রাম। মেয়েটির নাম রোজা বেগম, বয়স ২০ বছর ,বাবা মোঃ সিরাজুল ইসলাম ,ক্যাম্প নং ১১, বালুখালি, কক্সবাজার ,চট্টগ্রাম। তাদের বিরুদ্ধে ধর্মনগর থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে।

Releated Posts

সিআরপিএফের বিরুদ্ধে হামলা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, তদন্তের দাবি জেলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৮ জুন : আগরতলায় কংগ্রেসের সাম্প্রতিক আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মী-সমর্থকদের উপর হামলা এবং মহিলা কর্মীদের…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…

ByByReshmi Debnath Jun 18, 2026

ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ

আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top