News Flash

  • Home
  • বিদেশ
  • আমি রাজনীতিতে আসতে প্রস্তুত : হাসিনা পুত্র জয়

আমি রাজনীতিতে আসতে প্রস্তুত : হাসিনা পুত্র জয়

মনির হোসেন,ঢাকা,আগষ্ট ০৯।। বাংলাদেশে অন্তর্র্বতীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিলে, ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ওয়াশিংটন ডিসি থেকে মুঠোফোনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তবে শেখ হাসিনা দেশে ফিরে এলেও রাজনীতিতে সক্রিয় হবেন কি-না বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি-না সে বিষয়টি তিনি পরিষ্কার করননি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বাংলাদেশের অনেক জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটছে। ফলে আত্মগোপনে চলে গেছেন দলটির অধিকাংশ নেতা। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের হাল ধরার আগ্রহ প্রকাশ করেছেন জয়।
এ বিষয়ে সজীব ওয়াজেদ জয় টাইমস অব ইন্ডিয়াকে বলেন, আমি রাজনীতিতে আসতে প্রস্তুত। আওয়ামী লীগের কর্মীদের রক্ষায় যা করার দরকার আমি করব।
যুক্তরাষ্ট্রে থাকা জয় বলেছেন, আমাকে যদি রাজনীতিতে যোগ দিতে হয়, তবে আমি তা থেকে নিজেকে বিরত রাখব না। আমার মা চলতি মেয়াদের পরই অবসরে যাওয়ার কথা ভেবেছিলেন। আমার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না। তিনি আরও বলেন, বাংলাদেশে কয়েক দিন ধরে চলা ঘটনাপ্রবাহে নেতৃত্বশূন্যতা তৈরি হয়েছে। এ অবস্থায় দলের জন্য আমাকে সক্রিয় হতে হবে। এখন আমিই সামনে আছি।
দিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার এই মুহূর্তে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা না থাকার বিষয়টিও ফের নিশ্চিত করেছেন জয়। তিনি বলেন, এখন তিনি (শেখ হাসিনা) ভারতে অবস্থান করছেন। অন্তর্র্বতী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলে তিনি বাংলাদেশে ফিরবেন। আমার মায়ের জীবন বাঁচানোয় আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৃতজ্ঞ। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে ভারতের পূর্ব সীমান্ত “নিরাপদ থাকবে না” না বলেও মন্তব্য করেছেন জয়।

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top