News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে শাহবাগে সমাবেশ

বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে শাহবাগে সমাবেশ

মনির হোসেন,ঢাকা,আগষ্ট ০৯।। বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী ও তাদের উপাসনালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে দেশের হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠী। শুক্রবার (৯ আগস্ট) বিকালে শাহবাগ ও আশপাশের এলাকার বাসিন্দারা সেখানে জমায়েত হন।
সমাবেশ থেকে তারা নীতিনির্ধারণী পর্যায়ে তাদের প্রতিনিধিত্ব এবং সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য একটি মন্ত্রণালয় গঠন, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন, সংখ্যালঘুদের ওপর সব ধরনের হামলা রোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান তারা। এছাড়া জাতীয় সংসদের ১০ শতাংশ আসন সংখ্যালঘুদের জন্য বরাদ্দ করার আহ্বান জানিয়েছেন তারা।
সমাবেশে অংশ নেওয়া নয়ন চক্রবর্তী বলেন, এই দেশ সবার। আমরাও এখানে নিরাপত্তা চাই। জামায়াত বা অন্য কেউ ক্ষমতায় এলে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা আমাদের বাড়িঘর ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা চাই। তার কথায় সমর্থন দিয়ে জয়দেব কুমার নামের আরেকজন বলেন, আমরা সারা দেশ থেকে এখানে সমবেত হয়েছি। আমরা আমাদের বাসস্থান ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা চাই। যত দ্রুত সম্ভব আমাদের দাবি মেনে নেওয়া হোক।

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top