News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা ও তেলেঙ্গানার রাজ্যপালের সৌজন্য সাক্ষাৎ
Image

ত্রিপুরা ও তেলেঙ্গানার রাজ্যপালের সৌজন্য সাক্ষাৎ

আগরতলা, ৯ আগস্ট : তেলেঙ্গানার রাজ্যপাল ও রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা আজ আগরতলায় রাজভবনে গিয়ে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু-র সাথে সৌজন্য সাক্ষাত করেন|তেলেঙ্গানার রাজ্যপাল দেববর্মা গতকাল রাজ্যে এসেছেন|আগামীকাল রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।এই অনুষ্ঠানটি হবে মান্দাই এর খরাঙ কমিউনিটি হলে| উল্লেখ্য, ত্রিপুরা থেকে জিষ্ণু দেববর্মাই প্রথম কোন রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হলেন| আর এবারই প্রথমবার এই রাজ্যের একজন নাগরিক কোনো রাজ্যের রাজ্যপাল পদে আসীন হওয়ায় ত্রিপুরা সরকার তাঁকে নাগরিক সম্বর্ধনা দেবার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জিষ্ণু দেববর্মা গত ৩১ জুলাই তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন|

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top