News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আদিবাসী দিবসে জনজাতিদের রক্ষার দাবি জানালেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন
Image

আদিবাসী দিবসে জনজাতিদের রক্ষার দাবি জানালেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট: মুক্তধারা প্রেক্ষাগৃহে শুক্রবার উপজাতি কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আদিবাসী দিবস পালিত হয়।  আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, দিবাচন্দ্র রাঙখল সহ অন্যান্য নেতৃবৃন্দ।নয় আগস্ট আদিবাসী দিবস। আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এই উপলক্ষে মুক্তধারা প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জনজাতি অংশের শিল্পীরা বিভিন্ন নৃত্য ও সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং দিবাচন্দ্র রাঙখল।আদিবাসী দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, জনজাতিদের রক্ষা করা না গেলে পরিবেশকে রক্ষা করা যাবে না। জি-২০ ভুক্ত দেশগুলি বিষয়টি নিয়ে ভাবছে। যেকোনো মূল্যে আদিবাসীদের সুরক্ষিত রাখতে হবে। আদিবাসীরা পরিবেশকে সুরক্ষিত রাখতে সহায়ক ভূমিকা পালন করে চলেছেন বলে উল্লেখ করেন তিনি। গোটা বিশ্বে উষ্ণায়ন যেভাবে বাড়ছে, তাতে সরকারকেও এসব বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করা উচিত বলে তিনি উল্লেখ করেন ।

পাশাপাশি জনজাতিদের কৃষ্টি, সংস্কৃতি, ভাষা রক্ষার জন্য যথাযথ দায়িত্ব গ্রহণ করতে হবে। এদিন তিনি রোমান হরফে ককবরক ভাষা চালুর জোরালো দাবিও জানান। তিনি বলেন ককবরক ভাষার লিপি নিয়ে বহু বিতর্ক হয়েছে। এসব বিতর্কের ঊর্ধে ওঠে রোমান হরফে ককবরক ভাষা চালু করার জন্য তিনি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top