News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রহস্যজনকভাবে মৃত্যু এক গৃহবধূর, গ্রেপ্তার স্বামী

রহস্যজনকভাবে মৃত্যু এক গৃহবধূর, গ্রেপ্তার স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট: বিশালগড়ের নাড়াউড়া এলাকায় এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে। গৃহবধূর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।বিশালগড়ের নাড়াউড়া এলাকায় কবিতা ভৌমিক নামে এক গৃহবধূকে  ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তার স্বামী। হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসক মৃতদেহটি ময়নাতদন্তের পরামর্শ দেন।এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে কর্তব্যরত  চিকিৎসক জানান যেহেতু গৃহবধূটির বয়স খুবই কম সেহেতু কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। সে কারণেই মৃতদেহটি ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়। এদিকে হাসপাতালেই মৃত গৃহবধুর বাপের বাড়ির লোকজন ও স্বামীর বাড়ির লোকজনদের মধ্যে মারামারির ঘটনা সংঘটিত হয়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায় মৃত গৃহবধুর বাপের বাড়ি রানীরবাজার এলাকায়। গৃহবধুর জমজ সন্তান রয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনা বলে অভিযোগ উঠেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আমতলী থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত স্বামীর নাম শুভাশিস দেবনাথ। পুলিশ তার স্বামীকে গ্রেফতার করেছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top