News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা সীমান্তে পাচার বাণিজ্য রোধে সাফল্য পেয়েছে বিএসএফ’র মহিলা প্রহরীরাও
Image

ত্রিপুরা সীমান্তে পাচার বাণিজ্য রোধে সাফল্য পেয়েছে বিএসএফ’র মহিলা প্রহরীরাও

আগরতলা, ৯ আগস্ট : ত্রিপুরার বাংলাদেশ সীমান্তে মাদক পাচার ও অন্যান্য চোরাচালান চক্রকে ভেঙ্গে দেওয়ার জন্য বিশেষ ভাবে সক্রিয় আছে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ| বিএসএফ’র মহিলা জওয়ানরাও এই অভিযানে সক্রিয় আছেন| বৃহস্পতিবার ও শুক্রবারের মাঝরাতেও পশ্চিম ত্রিপুরা জেলার কমলাসাগর সীমান্তে পাচার প্রতিরোধে সাফল্য পেয়েছেন বিএসএফ’র মহিলা প্রহরীরা|

বিএসএফ’র পক্ষে জানানো হয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যরাতে কমলাসাগর সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছে কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে পাহারায় থাকা মহিলা জওয়ানরা এগিয়ে যান| সেখানে দেখা যায় যে, ৩০-৪০ জনের মত দুষ্কৃতী চোরাচালানের জন্য সীমান্তের বেড়ার দিয়ে এগিয়ে আসছে| তাদের কাছে লাঠি ছাড়াও ধারালো অস্ত্রশস্ত্র ছিল| মহিলা জওয়ানরা তাদেরকে চ্যালেঞ্জ জানালে পাচারকারীরা মহিলা জওয়ানদের ঘিরে ধরে আক্রমণ করে| পাচারকারীরা পাথরও ছুঁড়ে| মহিলা জওয়ানরা তখন পাম্প অ্যাকশন বন্দুক থেকে এক রাউন্ড গুলি ছুঁড়ে পাচারকারীদের প্রতিহত করেন| ইতোমধ্যেই তাদেরকে সাহায্যের জন্য ক্যাম্পের জওয়ানরাও ছুটে আসেন| মহিলা জওয়ানদের সাহসী ও দ্রুত প্রতিক্রিয়ার ফলে পাচারকারীরা পালিয়ে যায়| ঘটনাস্থল থেকে ষোলো কেজি গাঁজা এবং প্রচুর পরিমাণে চিনি উদ্ধার করা হয়| বিএসএফ’র ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি প্যাটেল পুরুষোত্তম দাস (আইপিএস) এই সাহসী কাজের জন্য মহিলা প্রহরীদের প্রশংসা করেছেন| তিনি বলেছেন, এই ঘটনা পুনরায় প্রমাণ করেছে যে, সীমান্তের পাহারায় মহিলা জওয়ানরা পুরুষদের থেকে কোনভাবেই কম নন| উল্লেখ্য, ত্রিপুরায়  সীমান্ত এলাকার পাহারার কাজে বিএসএফ’র আট শতাধিক মহিলা জওয়ান আছেন|

এদিকে ৭ আগস্ট বুধবার রাতে পশ্চিম ত্রিপুরার তেবারিয়া সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া নষ্ট করে বাংলাদেশ ঢোকার চেষ্টা করার সময় দুই জন বাংলাদেশী নাগরিক এবং একজন ভারতীয় নাগরিককে আটক করেছে বিএসএফ| আবার সেদিনই বিএসএফ জওয়ানরা কুমারঘাটের একটি হোটেল থেকে সীমান্ত পারাপারের কাজ করা এক টাউটকে আটক করে| বিএসএফ’র সঙ্গে কুমারঘাট থানার পুলিশও ছিল সেই অভিযানে| এই ধৃত ব্যক্তির বিরুদ্ধে দুজন বাংলাদেশী রূপান্তরকামীকে সীমান্ত পারাপার করিয়ে দেওয়ার অভিযোগ আছে| বিএসএফ ধর্মনগর থানাধীন ইয়াকুবনগর সীমান্ত থেকে এর আগে ওই দুই রপান্তরকামীকে আটক করেছিল| তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই টাউটের খবর পাওয়া যায়| শুক্রবার বিএসএফ পৃথক এক অভিযানে ৪.১ টন চিনি, ৯০ কেজি গাঁজা ও আরও ৭.২৫ লক্ষ টাকার নানা নিষিদ্ধ জিনিসপত্র আটক করেছে|

অন্যদিকে শুক্রবার ৯ আগস্ট বামুটিয়া সীমান্ত চৌকি এলাকায় টহলদারীর সময় একজন সন্দেহভাজন ভারতীয় নাগরিককে আটক করে বিএসএফ| তার কাছ থেকে ৫ লক্ষাধিক টাকা মূল্যের ১,০০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়| বি এস এফ প্রেস বিবৃতিতে বলেছে, ত্রিপুরা সীমান্তে মাদক পাচারকারীদের চক্র দমন করতে এবং মাদক চোরাচালান রোধ করার প্রচেষ্টায় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ভারত-বাংলাদেশ সীমান্তে বিশেষ অভিযান শুরু করেছে। ত্রিপুরায় সক্রিয় মাদক মাফিয়াদের এই চক্র ভেঙ্গে দেওয়ার জন্য বিএসএফ প্রতিশ্রুতিবদ্ধ|

Releated Posts

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026

জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতির পৃথক পরিসংখ্যান নয়, তবে মাতৃভাষায় উত্তরদাতার তথ্য হবে নথিভুক্ত

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ২০২৭ সালের জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতি এবং ত্রিপুরা ভাষার পৃথক গণনা ও পরিসংখ্যান প্রকাশের দাবি নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top