News Flash

  • Home
  • দেশ
  • ৯-১৫ই আগষ্ট উদযাপিত হবে হর ঘর তিরঙ্গা অভিযান

৯-১৫ই আগষ্ট উদযাপিত হবে হর ঘর তিরঙ্গা অভিযান

নয়াদিল্লি, ০৮ আগষ্ট ২০২৪, পিআইবি৷৷ স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসাবে আগামী ৯ থেকে ১৫ আগষ্ট তৃতীয় বারের মত উদযাপিত হবে “হর ঘর তিরঙ্গা” (এইচজিটি)৷ কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আজ সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেন৷ নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, এই উদ্যোগের লক্ষ্য হল প্রত্যেক ভারতীয়কে জাতীয় পতাকা, তিরঙ্গা উত্তোলনে উৎসাহিত করে নাগরিকদের মধ্যে দেশপ্রেমের চেতনা এবং জাতীয় গর্বকে জাগ্রত করা। সমস্ত নাগরিকদের তাদের বাড়িতে তিরঙ্গা উত্তোলন করতে এবং পতাকা সহ একটি সেলফি তুলতে এবং এটি  harghartiranga.com এ আপলোড করার আহ্বান জানিয়েছেন৷

মন্ত্রী বলেন, ২০২২ সালে আজাদি কা অমৃত মহোৎসবের পৃষ্ঠপোষকতায় চালু হওয়া “হর ঘর তিরঙ্গা” প্রচারাভিযান একটি গণ আন্দোলনে পরিণত হয়েছিল, যা সারা দেশে সমাজের বিভিন্ন অংশ কর্তৃক গৃহীত হয়েছে। ২০২২ সালে ২৩ কোটিরও বেশি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল এবং ৬ কোটি মানুষ harghartiranga.com পতাকার সঙ্গে সেলফি আপলোড করেছিলেন। ২০২৩ সালে এইচজিটি ক্যাম্পেইনের আওতায় ১০ কোটিরও বেশি সেলফি আপলোড করা হয়েছিল।

সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানিয়েছেন, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এই অভিযানের সাফল্য নিশ্চিত করতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। প্রধান শিল্প অংশীদার – ই-কমার্স প্ল্যাটফর্ম, রেলওয়ে, অসামরিক বিমান পরিবহন খাত, ভারতীয় সশস্ত্র বাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) এ সম্পর্কে তথ্য প্রচার এবং প্রসারে সক্রিয় ভূমিকা পালন করছে। দেশজুড়ে স্বনির্ভর গোষ্ঠীগুলি বড় আকারের পতাকা উৎপাদন করছে।

উল্লেখ্য, এই প্রচারাভিযানের একটি উল্লেখযোগ্য আকর্ষণ হ’ল সংসদ সদস্যদের নিয়ে একটি বিশেষ তিরঙ্গা বাইক র্যালি, যা ১৩ই আগস্ট সকাল ৮টায় দিল্লিতে অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম থেকে শুরু হয়ে ইন্ডিয়া গেট হয়ে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে গিয়ে শেষ হবে।

২৮ জুলাই, ২০২৪ তারিখে তাঁর সর্বশেষ মন কি বাত পর্বে, প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে নাগরিকদের বাড়িতে তিরঙ্গা উত্তোলন করতে এবং ‘হর ঘর তিরঙ্গা’র ঐতিহ্য অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top