News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গণতান্ত্রিক পদ্ধতিতে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হওয়ার কোন লক্ষণ পরিলক্ষিত হয়নি, প্রশাসনের ভূমিকায় ক্ষোভ: কংগ্রেস
Image

গণতান্ত্রিক পদ্ধতিতে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হওয়ার কোন লক্ষণ পরিলক্ষিত হয়নি, প্রশাসনের ভূমিকায় ক্ষোভ: কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট:
গণতান্ত্রিক পদ্ধতিতে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হওয়ার কোন লক্ষণ পরিলক্ষিত হয়নি আজ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, গোটা রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ইতিমধ্যেই ৭১ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি। বাকি ২৯ শতাংশ আসনে আজ ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়। কিন্তু সেই ২৯ শতাংশ আসনেও গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটদান পর্ব সম্পূর্ণ হয়নি। হামলা হুজ্জতির মাধ্যমে অগণতান্ত্রিক পরিস্থিতির সৃষ্টি করেছে শাসকদল বিজেপি।

তিনি আরো বলেন, ঊনকোটি জেলা এবং উত্তর জেলায় কিছুটা শান্তিপূর্ণভাবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হলেও রাজ্যের বাকি জেলার ব্লক ও পঞ্চায়েত স্তরে এই নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে। বিরোধী দলের ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। পোলিং এজেন্ট মারধোর করা হয়েছে। বিভিন্ন জায়গায় শাসকদলের বিধায়ক এমনকি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কে লক্ষ্য করা গেছে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দিতে। বারবার রাজ্য নির্বাচন কমিশন এবং প্রশাসনের দ্বারস্থ হয়েও বিরোধী ভোটারদের এবং কর্মীদের নিরাপত্তা প্রদান করতে সাহায্য পায়নি কংগ্রেস দল। গতকাল থেকেই বিরোধী দলের কর্মী সমর্থকদের চিহ্নিত করে হামলা-হজ্জতি এবং প্রাণনাশের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আজ সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রের বাইরে শাসক দলের কর্মীরা ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দান করেন। পাশাপাশি পোলিং এজেন্টদেরও ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

Releated Posts

আগরতলা-ধর্মনগর রুটে ট্রেন চলাচল ও দূরপাল্লার ট্রেনের স্টপেজ নিয়ে একাধিক দাবি বিধায়ক জওহর চক্রবর্তীর

ধর্মনগর, ৮ আগস্ট: ধর্মনগর থেকে আগরতলা এবং আগরতলা থেকে ধর্মনগরের মধ্যে ট্রেন চলাচলের ক্ষেত্রে বিভিন্ন অসঙ্গতি দূর করার…

ByByNews Desk Aug 8, 2026

পুর নিগমের উচ্ছেদ অভিযান, বুলডোজারে ভাঙা হল অস্থায়ী দোকানপাট

আগরতলা, ৮ আগস্ট: শহরের ফুটপাত দখলমুক্ত করতে পুরনিগমের অভিযান অব্যাহত রয়েছে। আজ দুপুরে প্যারাডাইস চৌমুহনী থেকে পোস্ট অফিস…

ByByNews Desk Aug 8, 2026

সাংবাদিকতার সঙ্গে সমাজসেবার মেলবন্ধন, সাব্রুমে মেগা রক্তদান শিবির

সাব্রুম, ৮ আগস্ট: সামাজিক দায়বদ্ধতা ও গণতান্ত্রিক চেতনাকে সামনে রেখে সাব্রুমে অনুষ্ঠিত হলো মেগা স্বেচ্ছা রক্তদান শিবির ও…

ByByNews Desk Aug 8, 2026

আগরতলা রেলস্টেশনে ১২.৪৬৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ৮ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপিএস। ধৃত…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top