News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিরাপত্তা কর্মী এবং শাসক দলীয় কর্মীদের মধ্যে সংঘর্ষ ফটিকরায়ে
Image

নিরাপত্তা কর্মী এবং শাসক দলীয় কর্মীদের মধ্যে সংঘর্ষ ফটিকরায়ে

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ৮ আগস্ট:
পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজ্যের ফটিকরায় বিধানসভার একটি ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনী এবং একাংশ শাসক দলীয় কার্যকর্তার মধ্যে ঘটলো সংঘর্ষ। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামাতে হলো অতিরিক্ত নিরাপত্তা বাহিনী।

ঊনকোটি জেলার কুমারঘাট ব্লক এলাকার পঞ্চায়েত ভোটকে ঘিরে বৃহষ্পতিবার শেষ পর্যায়ে উত্তেজনা ছড়ালো ফটিকরায় বিধানসভাধীন গকুলনগর স্কুলের ভোটকেন্দ্রে। ভোটের নির্ধারিত সময়ের পর ভোটকেন্দ্রে থাকা কয়েকজন ভোটারদের উপর নিরাপত্তা বাহিনীর বাঁধাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গকুলনগর স্কুলের ভোট কেন্দ্রে।

স্থানীয় শাসক দলীয় কর্মকর্তাদের অভিযোগ ভোটকেন্দ্রের ভেতর থাকা কয়েকজন ভোটারদের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় প্রথমে বাঁধা দেয় নিরাপত্তা বাহিনী । পরে জনাকয়েক দলীয় কার্যকর্তারা প্রথমে ভোট দেওয়ার সুযোগ দিতে অনুরোধ করায় তাদেরকে নিরাপত্তা বাহিনীর এক কর্মী শারিরিকভাবে  নিগৃহীত করে বলে অভিযোগ।

তখনই কার্যকর্তারা এর প্রতিবাদ জানালে তাদের দিকে জনৈক টিএসআর জাওয়ান বন্দুকের নল উচিয়ে তেড়ে আসে এবং তাদর সাথে ধাক্কাধাক্কি শুরু করে বলে অভিযোগ। এই ঘটনায় ভোট কেন্দ্রের ভেতর পাল্টা হুঙ্কার দিতে থাকেন একাংশ শাসক দলীয় কর্মকর্তারা।

তাদের দাবী ভোট শুরু হয়নি নির্ধারিত সময়ে তাই নির্ধারিত সময়ের পরও ভোট দেওয়ার সুযোগ দেওয়া হোক ভোটারদেরকে। এনিয়ে নিরাপত্তারক্ষী এবং একাংশ শাসক দলীয় লোকজনের মধ্যে মুহূর্তেই উত্তেজনা ছড়ায় ভোট কেন্দ্রে। পরে পরিস্থিতি সামাল দিতে ভোটকেন্দ্রে ছুটে যান পদস্থ পুলিশ আধিকারিক। ভোটকেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। তবে ঘটনায় হতাহতের কোন খবর নেই।

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top