News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সৎ বাবার দায়ের আঘাতে আহত মা মেয়ে, পরে আত্মহত্যার চেষ্টা সৎ বাবার
Image

সৎ বাবার দায়ের আঘাতে আহত মা মেয়ে, পরে আত্মহত্যার চেষ্টা সৎ বাবার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট:
সৎ বাবার দায়ের আঘাতে আহত মা মেয়ে। পরবর্তী সময়ে আত্মহত্যার চেষ্টা বাবার। ঘটনা চড়িলাম আড়ালিয়া রাজিব কলোনি এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

চড়িলাম আড়ালিয়া রাজিব কলোনি এলাকায় পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে সৎ বাবার হাতে দায়ের আঘাতে আক্রান্ত মা ও মেয়ে। মা ও মেয়েকে আক্রমণ করার পর দা দিয়ে নিজের গলা কেটে ফেলার চেষ্টা করে সৎ বাবা। আহত তিনজনকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা।

ঘটনা বিবরণে জানা যায়, সজল নমঃ প্রতিনিয়ত নেশাগ্রস্থ অবস্থায় বাড়িতে তার স্ত্রীর উপর আক্রমণ চালায়। প্রত্যেক দিনের মতো বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ সজল নমঃ তার দ্বিতীয় স্ত্রী রাধারানী সরকারের উপর দা দিয়ে আক্রমণ করে। মাকে বাঁচাতে গিয়ে আহত হয় মেয়ে সুস্মিতা সরকার। পরবর্তী সময়ে সজল নমঃ নেশাগ্রস্থ অবস্থায় নিজের গলা দা দিয়ে কেটে ফেলার চেষ্টা করে। মেয়ে সুস্মিতা সরকারের চিৎকার শুনে এলাকাবাসীর দ্রুত ছুটে আসে এবং খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরে।  তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় বিশালগড় কুমার হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন তারা।

Releated Posts

রবীন্দ্রজয়ন্তীতে বিজেপিকে নিশানা প্রদেশ কংগ্রেসের, সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার আহ্বান

আগরতলা, ৯ মে : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস-এর উদ্যোগে এক স্মরণসভা ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন…

ByByTaniya Chakraborty May 9, 2026

মেলাঘরের তকসাপাড়ায় পুলিশের বড় সাফল্য: ড্রাম ভর্তি ১৪৮ কেজি গাঁজা সহ আটক ১

আগরতলা, ৯ মে: রাজ্যে নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল পুলিশ। তকসাপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিপুল…

ByByTaniya Chakraborty May 9, 2026

বিশ্রামগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিনটি দোকান

বিশ্রামগঞ্জ, ৯ মে : বিশ্রামগঞ্জ বাজার এলাকায় শনিবার দিনদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে তিনটি…

ByByTaniya Chakraborty May 9, 2026

উত্তর ব্রজপুরে অদ্ভুত কাণ্ড, শৌচালয়ের গর্তে নেমে ধ্যানে যুবক

বিশালগড়, ৯ মে: বিশালগড় থানাধীন উত্তর ব্রজপুর এলাকায় এক যুবকের অস্বাভাবিক আচরণকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty May 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top