News Flash

  • Home
  • খেলা
  • জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব আয়োজিত কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট শুরু ১০ই
Image

জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব আয়োজিত কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট শুরু ১০ই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট।। উদ্বোধনী ম্যাচ হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং টিএনজিসিএল এর মধ্যে। ঘটা করে লটারির মাধ্যমে টুর্নামেন্টের ক্রীড়া সূচি তৈরি করা হয়েছে আজ বৃহস্পতিবার। ক্রিকেট মরশুম শুরু হতে না হতেই কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। উদ্যোক্তা জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব। আগামী ১০ ও ১১ আগস্ট আগরতলায় অনুষ্ঠিত হচ্ছে কর্পোরেট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট। বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবে আয়োজকদের তরফ থেকে আয়োজিত সাংবাদিক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত জানানো হয় এবং ক্রীড়া সূচি ঘোষণা করা হয়। ‌ প্রতিটি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কারের পাশাপাশি চ্যাম্পিয়ন, রানার্স দল এবং টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান ও সেরা বোলার সহ অন্যান্য পুরস্কারও প্রদান করা হবে বলে জানানো হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আধিকারিক এবং বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত থাকবেন। সাংবাদিক সম্মেলনে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সভাপতি, সম্পাদক , কোষাধ্যক্ষ, প্রতিটি সাব কমিটির কনভেনার সহ প্রত্যেক সদস্যরাই উপস্থিত ছিলেন। লটারি অনুষ্ঠানে অংশগ্রহণকারী সব কটি দলের টিম ম্যানেজার, অধিনায়ক প্রমূখ উপস্থিত ছিলেন এবং টুর্নামেন্টের ট্রফি উন্মোচনও করা হয়। টুর্নামেন্ট সাফল্যমন্ডিত করে তোলার জন্য সকল প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং ওয়েব মিডিয়া সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাওয়া হয়েছে। সম্পাদক অভিষেক দে এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026

‘দুর্ঘটনাবশত’ গোলকিপার থেকে বিশ্বকাপের মঞ্চে, ভারতের জার্সিতে স্বপ্নপূরণের অপেক্ষায় মোহিত এইচএস

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): একসময় স্কুল দলে গোলকিপার না থাকায় বাধ্য হয়ে সেই দায়িত্ব নিতে হয়েছিল কর্নাটকের মোহিত…

ByByNews Desk Aug 5, 2026

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top