News Flash

  • Home
  • খেলা
  • গুড মর্নিং ফুটবল ক্লাব আয়োজিত প্রাইজমানি টুর্নামেন্ট শুরু ২৪শে

গুড মর্নিং ফুটবল ক্লাব আয়োজিত প্রাইজমানি টুর্নামেন্ট শুরু ২৪শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট।। প্রস্তুতি চলছে জোর কদমে। তিন দিন ব্যাপী প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে একটি প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হবে। প্রতিবছরের মতো এবারও সাড়া জাগানো এই ফুটবল টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে আগরতলার বাধারঘাটস্থিত দশরথ দেব গুড মর্নিং ফুটবল ক্লাব। আগামী ২৪ আগস্ট থেকে শুরু হবে ক্লাবের উদ্যোগে আয়োজিত ফাইভ এ সাইড এই ফুটবল টুর্নামেন্ট। তিন দিন ব্যাপী এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে সুদৃশ্য ট্রফি সহ দেওয়া হবে বিশাল অংকের প্রাইজমানিও। ২৪ আগস্ট এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হবে।‌ ২৬ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এবং সমাপ্তি অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক গৌতম ব্যানার্জি সংশ্লিষ্ট সকল ক্লাব সংস্থা সংগঠনকে টুর্নামেন্টে নির্দিষ্ট সময়ের মধ্যে এন্ট্রি নিতে আহ্বান জানিয়েছেন।

Releated Posts

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026

‘দুর্ঘটনাবশত’ গোলকিপার থেকে বিশ্বকাপের মঞ্চে, ভারতের জার্সিতে স্বপ্নপূরণের অপেক্ষায় মোহিত এইচএস

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): একসময় স্কুল দলে গোলকিপার না থাকায় বাধ্য হয়ে সেই দায়িত্ব নিতে হয়েছিল কর্নাটকের মোহিত…

ByByNews Desk Aug 5, 2026

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top