News Flash

  • Home
  • দেশ
  • ভিনেশ ইস্যুতে রাজ্যসভা থেকে ওয়াকআউট বিরোধীদের, সমালোচনায় সরব ধনখড়
Image

ভিনেশ ইস্যুতে রাজ্যসভা থেকে ওয়াকআউট বিরোধীদের, সমালোচনায় সরব ধনখড়

নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.): প্যারিস অলিম্পিক থেকে ভিনেশ ফোগাট ছিটকে যাওয়া ইস্যুতে বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বিক্ষোভ প্রদর্শন করলেন বিরোধীরা। রাজ্যসভা থেকে বিরোধীরা ওয়াকআউট করেন। বিরোধীদের এই ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। তিনি বলেছেন, “তাঁরা (বিরোধীরা) মনে করেন, তাঁরাই একমাত্র যাদের হৃদয় কাঁদছে..মেয়েটির জন্য সমগ্র দেশ বেদনার্ত। সবাই নিজেদের মনের কথা ভাগ করে নিচ্ছেন, এটাকে নিয়ে রাজনীতি করা, মেয়েটির প্রতি সবচেয়ে বড় অসম্মান। মেয়েটিকে অনেক দূর যেতে হবে।”রাজ্যসভায় হৈ–হট্টগোলের জন্য এর আগে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়ানের তীব্র সমালোচনা করেন। ডেরেকের আচরণের তীব্র নিন্দা করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বলেছেন, “আপনি চেয়ারের উদ্দেশ্যে চিৎকার করছেন। আমি এই আচরণের নিন্দা জানাই। কেউ কি এমন ধরনের আচরণ করতে পারে?

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top