News Flash

  • Home
  • দিনের খবর
  • ভোট প্রস্তুতি শুরু জম্মু ও কাশ্মীরে, অবিলম্বে নির্বাচনের দাবি একাধিক রাজনৈতিক দলের
Image

ভোট প্রস্তুতি শুরু জম্মু ও কাশ্মীরে, অবিলম্বে নির্বাচনের দাবি একাধিক রাজনৈতিক দলের

শ্রীনগর, ৮ আগস্ট (হি.স.): ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেল জম্মু ও কাশ্মীরে। বৃহস্পতিবার বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা শ্রীনগরের এসকেআইসিসি-তে ভারতের নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেছেন। তাঁরা জম্মু ও কাশ্মীরে অবিলম্বে বিধানসভা নির্বাচনের দাবি জানিয়েছেন। যে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছে, সেই দলগুলির মধ্যে রয়েছে ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, বিজেপি। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও ডঃ সুখবীর সিং সান্ধুর নেতৃত্বে ভারতের নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরে নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে শ্রীনগরে এসে পৌঁছয়। প্রাদেশিক সভাপতি নাসির আসলাম ওয়ানির নেতৃত্বে ন্যাশনাল কনফারেন্স (এনসি)-এর পাঁচ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে এবং অবিলম্বে বিধানসভা নির্বাচনের দাবি জানায়।

Releated Posts

ইসকনের জন্মাষ্টমী উৎসবের জন্য অনুষ্ঠান বাতিল করলেন অমিত শাহ

গান্ধীনগর, ২৭ আগস্ট (আইএএনএস): ইসকনের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের জন্য গান্ধীনগরের টাউন হল ছেড়ে দিতে নিজের পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল…

ByByNews Desk Aug 27, 2026

জবলপুরে টি-৭২, টি-৯০ ট্যাঙ্ক ওভারহল কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজনাথ সিংয়ের

জবলপুর, ২৭ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের জবলপুরে টি-৭২ ও টি-৯০ যুদ্ধট্যাঙ্কের ওভারহল ও আধুনিকীকরণের জন্য নতুন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন…

ByByNews Desk Aug 27, 2026

নেপালের ভয়াবহ বন্যায় বাংলার ৩৬ জন নিখোঁজ, নিশ্চিত করল অধিকারী সরকার

কলকাতা, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার জেরে পশ্চিমবঙ্গের ৩৬ জন পর্যটক নিখোঁজ রয়েছেন বলে বৃহস্পতিবার নিশ্চিত…

ByByNews Desk Aug 27, 2026

নেপালে আকস্মিক বন্যা: এখনও যোগাযোগহীন ২৮৮ ভারতীয়, উদ্ধার ২১ জন

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর এখনও ২৮৮ জন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top