News Flash

  • Home
  • দেশ
  • সাহস শেষ; আর শক্তি বাকি নেই’, অবসর ঘোষণা কুস্তিগির ভিনেশ ফোগাটের
Image

সাহস শেষ; আর শক্তি বাকি নেই’, অবসর ঘোষণা কুস্তিগির ভিনেশ ফোগাটের

নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.): কুস্তিকে বিদায় জানালেন ভিনেশ ফোগাট। সামাজিক মাধ্যম এক্স-এ ভিনেশ জানিয়েছেন, “মা, কুস্তির কাছে আমি হেরে গেলাম। আমাকে ক্ষমা কোরো। তোমার স্বপ্ন, আমার সাহস সব শেষ হয়ে গিয়েছে। আর শক্তি বাকি নেই। কুস্তি, তোমাকে বিদায় ২০০১-২০২৪। সবসময় তোমার ঋণী হয়ে থাকব। ক্ষমা করে দিও।”মঙ্গলবার অলিম্পিকে মহিলাদের ৫০ কেজি বিভাগে ফাইনালে ওঠেন ভিনেশ। আশা ছিল, সোনা জিতবেন তিনি। প্যারিস থেকে ভিডিয়ো কলে মাকে জানিয়েছিলেন, সোনা জিতেই ফিরবেন। কিন্তু বুধবার সকালে ছবিটা পুরো বদলে যায়। ভারতীয় অলিম্পিক সংস্থা জানিয়ে দেয়, ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় বাতিল করা হয়েছে ভিনেশকে। পরে জানা যায়, ২ কেজি ওজন বেড়ে গিয়েছিল তাঁর। ওজন কমাতে সারা রাত পরিশ্রম করেছিলেন। চুল কেটে ফেলেন। শরীর থেকে রক্ত বার করেন। তার পরেও ১০০ গ্রাম ওজন বেশি হয়ে যায়। শরীরে জলের ঘাটতি হওয়ায় অসুস্থ হয়ে পড়েন ভিনেশ। হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে। শেষমেশ কুস্তিকেই বিদায় জানালেন ভিনেশ।

Releated Posts

ওনাম স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভে কেরলে ২,৩৩২ মামলা, গ্রেফতার ৭১৫

তিরুবনন্তপুরম, ৮ আগস্ট (আইএএনএস): ওনাম উৎসবের আগে কেরলে অবৈধ মদ, স্পিরিট, মাদক এবং তামাকজাত পণ্যের বিরুদ্ধে অভিযান আরও…

ByByNews Desk Aug 8, 2026

সরকার দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে, তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ঝাড়খণ্ডের পড়ুয়া প্রতিনিধি দল

রাঁচি, ৮ আগস্ট (আইএএনএস): জেএমএম-নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকারের সঙ্গে জেপিএসসি-জেএসএসসি অ্যাসপির্যান্ট ন্যায় মঞ্চের পড়ুয়াদের দ্বিতীয় দফার বৈঠকের পর প্রতিনিধি…

ByByNews Desk Aug 8, 2026

আরবিআই-শহর সমবায় ব্যাঙ্কগুলির আরও ঘনিষ্ঠ সহযোগিতার পক্ষে অমিত শাহ, পুরনো ধারণা ছাড়ার আহ্বান

মুম্বই, ৮ আগস্ট (আইএএনএস): শহর সমবায় ব্যাঙ্কগুলির (ইউসিবি) উন্নয়নে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) সাম্প্রতিক বছরগুলিতে সহযোগিতামূলক মনোভাব…

ByByNews Desk Aug 8, 2026

বিশ্বের বাজারে নতুন পরিচয় গড়ছে বিহারের প্রতিভা ও পণ্য: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): বিহারের প্রতিভা ও বিভিন্ন পণ্য এবার আন্তর্জাতিক বাজারে নিজেদের নতুন পরিচয় তৈরি করছে বলে…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top