News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, শোক প্রকাশ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও পরিবহণ মন্ত্রীর
Image

প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, শোক প্রকাশ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও পরিবহণ মন্ত্রীর

আগরতলা, ৮ আগস্ট : পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকালে প্রয়াত হয়েছেন। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও পরিবহণ মন্ত্রী। 

এদিন সামাজিক মাধ্যমে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা শোক প্রকাশ করে লেখেছেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে তাঁর পরিবার-পরিজন, বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। ঈশ্বরের নিকট তাঁর বিদেহী আত্মার সদগতি কামনা করি।

ত্রিপুরার পরিবহণ সুশান্ত চৌধুরীও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি সামাজিক মাধ্যমে লেখেছেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসানে ‘আমি শোকাহত ও মর্মাহত’। তাঁর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধবাবু। এই কঠিন সময়ে আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার পরিজনকে সমবেদনা জানাই। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top