News Flash

  • Home
  • বিদেশ
  • ধ্বংসাত্মক-প্রতিহিংসামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান খালেদা জিয়ার
Image

ধ্বংসাত্মক-প্রতিহিংসামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান খালেদা জিয়ার

মনির হোসেন, ঢাকা, আগষ্ট ০৭ : ধ্বংসাত্মক ও প্রতিহিংসামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বুধবার (৭ আগস্ট) এক ভিডিও বার্তায় খালেদা জিয়া এ আহ্বান জানান। ২০১৮ সালে কারাগারে যাওয়ার পর খালেদা জিয়ার এটাই প্রথম বক্তব্য। তরুণ ও শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে মেধা, গুণগত মান ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, তরুণদের হাতকে শক্তিশালী করতে এগিয়ে আসুন। কোনো ধ্বংস, কোনো প্রতিশোধ নয়। আমরা বরং ভালোবাসা ও শান্তির মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই।

রাজধানীর হাসপাতাল থেকে ভার্চুয়াল প্লাটফর্মে বিএনপি আয়োজিত নয়াপল্টনের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হয়েছে। বঙ্গভবন থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

Releated Posts

ব্যাঙ্কে ১ কোটি ৪৬ লক্ষ নেপালি টাকা, সম্পত্তির হিসাব প্রকাশ নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহর

কাঠমান্ডু, ১২ এপ্রিল(আইএএনএস): নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ তাঁর সম্পত্তির হিসাব প্রকাশ করেছেন। প্রকাশিত তথ্য অনুযায়ী, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে…

ByByNews Desk Apr 13, 2026

বেঙ্গল ভোট: চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে বিশেষ ইসিআই দল

কলকাতা, ১২ এপ্রিল (আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে চলতি সপ্তাহেই পশ্চিমবঙ্গে আসছে নির্বাচন কমিশন (ইসিআই)-র…

ByByNews Desk Apr 12, 2026

ইরান আলোচনা ভেস্তে যাওয়ার পর ‘চূড়ান্ত প্রস্তাব’-এ সমর্থন ট্রাম্পের

ওয়াশিংটন, ১২ এপ্রিল (আইএএনএস): ইরানের সঙ্গে উচ্চপর্যায়ের পরমাণু আলোচনা ভেস্তে যাওয়ার পর “চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব”-এর পক্ষে সমর্থন…

ByByNews Desk Apr 12, 2026

উন্নত কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে সম্পর্ক জোরদার করল ভারত ও মরিশাস

পোর্ট লুইস/নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): মরিশাস সফরে গিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে ভারতের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top