News Flash

  • Home
  • খেলা
  • ম্যাচ পরিচালনা করার রেকর্ড গড়লেন রঞ্জন মাদুগালে
Image

ম্যাচ পরিচালনা করার রেকর্ড গড়লেন রঞ্জন মাদুগালে

কলম্বো, ৭ আগস্ট (হি.স.): প্রথম   রেফারি হিসেবে ৪০০ ওয়ানডে ম্যাচ পরিচালনা করে রেকর্ড গড়লেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে। বুধবার   কলম্বোয় যে ভারত- শ্রীলঙ্কার মধ্যে তৃতীয় ওয়ানডে চলছে সেই ম্যাচে তিনি এই  অনন্য  রেকর্ডটি গড়লেন।  মাদুগালের আইসিসির ম্যাচ রেফারি হিসেবে অভিষেক ১৯৯৩ সালের ১ ডিসেম্বর। সেই  মাসেই পাকিস্তান ও জিম্বাবয়ের ম্যাচ দিয়ে তার  ওয়ানডে অভিষেক হয়।   ৪০০টি ওয়ানডের পাশাপাশি কেরিয়ারে   এখনও  পর্যন্ত ২১৬টি টেস্ট ম্যাচ পরিচালনা করেছেন মাদুগালে। একসময় আইসিসির প্রথম প্রধান ম্যাচ রেফারির দায়িত্বেও ছিলেন তিনি।  বর্তমানে   আইসিসির এলিট প্যানেলের সদস্য তিনি।  আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচ পরিচালনার দিক দিয়ে দুইয়ে আছেন মাদুগালে (১৬৩)। তাঁর ওপর নিউজিল্যান্ডের জেফ ক্রো, তিনি পরিচালনা করেছেন ১৮৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top