নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): উদ্বেগ ও উৎকণ্ঠার অবসান, বাংলাদেশ থেকে দেশে ফিরলেন ২০৫ জন ভারতীয়। এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে বুধবার সকালে ঢাকা থেকে দিল্লি ফিরেছেন তাঁরা। যাত্রীদের মধ্যে ৬ জন শিশুও রয়েছে। মধ্যরাত পেরিয়ে ঢাকায় পৌঁছয় বিমানটি। সেখান থেকে ভারতীয়দের নিয়ে দিল্লিতে ফেরে সেটি।বুধবার থেকে দিল্লি-ঢাকা রুটে বিমান পরিষেবা চালু করছে এয়ার ইন্ডিয়া। তবে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না এখনই। ওই রুটে আপাতত প্রতি দিন মাত্র দু’টি উড়ান চালু থাকছে। পাশাপাশি, বাংলাদেশে স্বাভাবিক পরিষেবা চালুর পথে ভিস্তারা এবং ইন্ডিগোও। ভিস্তারার একটি বিমান প্রতি দিন মুম্বই থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। এছাড়া দিল্লি-ঢাকা সাপ্তাহিক তিনটি বিমান চলবে। এদিকে, বাংলাদেশের অনেক নাগরিকও এদিন ভারতে এসেছেন। বাংলাদেশ থেকে দিল্লিতে আগত নাগরিকদের দাবি, বাংলাদেশের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। ক্রমেই পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।

অবশেষে স্বস্তি, বাংলাদেশ থেকে দেশে ফিরলেন ২০৫ জন ভারতীয়
Releated Posts
অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ
কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…
থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…
কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত
পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…
২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…


















