News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মজুরি বৃদ্ধি সহ একাধিক দাবিতে সরব বিদ্যুৎ নিগম কর্মীরা
Image

মজুরি বৃদ্ধি সহ একাধিক দাবিতে সরব বিদ্যুৎ নিগম কর্মীরা

আগরতলা, ৬ আগস্ট : দৈনিক ৮ ঘন্টা কাজের সময় ধার্য করা, মজুরি বৃদ্ধি করা একাধিক দাবিতে আবারো সরব হয়েছেন ভিশন প্লাসের অধীন বিদ্যুৎ কর্মীরা। আজ তাঁরা বিদ্যুৎ ভবনের অধিকর্তার নিকট ডেপুটেশনলও সামিল হয়েছেন।

জনৈক বিদ্যুৎ কর্মী জানিয়েছেন, গত তিন বছর যাবৎ ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের সহযোগী সংস্থা ভিশন প্লাসের অধীনে প্রায় দেড়শ জন লাইনম্যান ও গাড়ির চালক কাজে নিযুক্ত আছেন। বিদ্যুৎ দফতর থেকে বলা হয়েছিল তাঁদের প্রতিবছর বেতন বৃদ্ধি করা হবে। কিন্তু তিন বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত বেতন বৃদ্ধি হয়নি। নূন্যতম বেতনে তাঁদের সংসার চালাতে হচ্ছে।

এদিন তিনি আরও বলেন, তাদেরকে দিনে আট ঘন্টার বদলে ১২ ঘন্টা ডিউটি করানো হচ্ছে। ফলে আজ বাধ্য হয়ে বিদ্যুৎ ভবনের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন তাঁরা। শ্রমিকরা বলেন, বিদ্যুৎ দপ্তর থেকে তাদের বিকেল চারটায় আবার দেখা করার জন্য বলা হয়েছে। 

Releated Posts

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top