আগরতলা, ৫ আগস্ট: বড়দোয়ালীস্থিত বিদ্যুৎ নিগম দপ্তরে রিচার্জের নামে গ্রাহক হয়রানির অভিযোগ তুলেছেন গ্রাহকরা। আজ সকাল থেকে লাইনে দাঁড়িয়েও টাকা জমা দেওয়া যাচ্ছে না।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, রিচার্জ করাতে গিয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন বিদ্যুৎ ভোক্তারা। ওই ঘটনাকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
অভিযোগ, বড়দোয়ালীস্থিত বিদ্যুৎ নিগমে রিচার্জের নামে মানুষের সাথে হয়রানি করা হচ্ছে। সকাল সাড়ে ৯টা থেকে অনেক ভোক্তা লাইনে দাঁড়িয়ে থেকেও দুপুর ১টার পরও রিচার্জ করাতে পারেননি। অফিসের তরফে তাদের ভিন্ন সময় ভিন্ন ভিন্ন কারণ বলা হচ্ছে। শুধু তাই নয়, অফিসের খালি ঘরে পাখা ঘুরছে। অথচ ভোক্তাদের জন্য পাখা নেই। নিগমের গাফিলতির জন্য মানুষের এত দুর্দশা বলে অভিযোগ ভোক্তাদের। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভোক্তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা ।

