News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎ নিগমে রিচার্জের নামে গ্রাহক হয়রানির অভিযোগ
Image

বিদ্যুৎ নিগমে রিচার্জের নামে গ্রাহক হয়রানির অভিযোগ

আগরতলা, ৫ আগস্ট: বড়দোয়ালীস্থিত বিদ্যুৎ নিগম দপ্তরে রিচার্জের নামে গ্রাহক হয়রানির অভিযোগ তুলেছেন গ্রাহকরা। আজ সকাল থেকে লাইনে দাঁড়িয়েও টাকা জমা দেওয়া যাচ্ছে না।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, রিচার্জ করাতে গিয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন বিদ্যুৎ ভোক্তারা। ওই ঘটনাকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। 

অভিযোগ, বড়দোয়ালীস্থিত বিদ্যুৎ নিগমে রিচার্জের নামে মানুষের সাথে হয়রানি করা হচ্ছে।  সকাল সাড়ে ৯টা থেকে অনেক ভোক্তা লাইনে দাঁড়িয়ে থেকেও দুপুর ১টার পরও রিচার্জ করাতে পারেননি। অফিসের তরফে তাদের ভিন্ন সময় ভিন্ন ভিন্ন কারণ বলা হচ্ছে। শুধু তাই নয়, অফিসের খালি ঘরে পাখা ঘুরছে। অথচ ভোক্তাদের জন্য পাখা নেই।  নিগমের গাফিলতির জন্য মানুষের এত দুর্দশা  বলে অভিযোগ ভোক্তাদের। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভোক্তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা ।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top