News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এয়ারপোর্ট থানার পুলিশের হাতে  গাজা সহ গ্রেপ্তার দুই বিহারী যুবক 
Image

এয়ারপোর্ট থানার পুলিশের হাতে  গাজা সহ গ্রেপ্তার দুই বিহারী যুবক 

আগরতলা, ৪ আগস্ট : বিমানে চড়ে গাঁজা নিয়ে আগরতলা থেকে বিহারে পারি দেওয়ার  চেষ্টায় ছিল দুই যুবক। অবশেষে সেই চেষ্টা ভেস্তে দিল এয়ারপোর্ট থানার পুলিশ। এমবিবি বিমানবন্দরের সামনে থেকে সন্দেহজনকভাবে দুই বিহারী যুবককে আটক করে এয়ারপোর্ট থানার পুলিশ। তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ২০ কেজি গাঁজা। আটক হওয়া দুই যুবকের নাম দীনেশ কুমার এবং মোহাম্মদ শাহজাহাদ। তাদের বাড়ি বিহারের পাটনায়। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ।  

এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ওই গাঁজা নিয়ে বিমান চড়ে বিহারের পাটনায় যাওয়ার সময় গ্রেপ্তার হয়েছে দুই যুবক। তবে এই গাঁজা কোথা থেকে সংগ্রহ করা হয়েছে বা কতদিন ধরে গাঁজা পাচার করা হচ্ছে সে বিষয়ে তদন্ত চলছে বলে জানান ওসি।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top