News Flash

  • Home
  • খেলা
  • কাছে এসেও ২৫ মিটার পিস্তলে তৃতীয় পদক অধরা মনুর
Image

কাছে এসেও ২৫ মিটার পিস্তলে তৃতীয় পদক অধরা মনুর

প্যারিস, ৩ আগস্ট (হি.স.) : শনিবার অলিম্পিকের অষ্টম দিনে সারা দেশের নজর ছিল মনু ভাকেরের দিকে।কারণ সবারই মনে হয়েছিল তিনি শনিবার আরও  একটা পদক ভারতকে এনে দেবেন। কারন এর আগেই তিনি  দুটি ব্রোঞ্জ পদক পেয়েছেন। এদিন  তিনি ২৫ মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে নেমেছিলেন। ছিলেন পদক জয়ের হ্যাটট্রিকের সামনেও।কিন্তু তৃতীয় পদক মনুর পাওয়া হল না। শুরুটা ভালো করেও শেষটা ভালো হল না মনুর। ২৫ মিটার পিস্তলের ফাইনালে চতুর্থ হলেন তিনি। এক সময় হাঙ্গেরির ভেরোনিকা আর মনুর পয়েন্ট ছিল সমান সমান।টাইব্রেকারে পারলেন না মনু। বাজিমাত করলেন হাঙ্গেরির ভেরোনিকা। কারন ট্রাইবেকারে দুটো শট লক্ষ্যে রাখতে পারেননি মনু। সেই সুযোগে  ব্রোঞ্জ পেয়ে যান হাঙ্গেরির শুটার। আর চতুর্থ স্থানে থেমে যেতে হয় মনুকে। হতাশ মনু ভাকের। তবে তাঁর লড়াইকে কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top