প্যারিস, ৩ আগস্ট (হি.স.) : শনিবার অলিম্পিকের অষ্টম দিনে সারা দেশের নজর ছিল মনু ভাকেরের দিকে।কারণ সবারই মনে হয়েছিল তিনি শনিবার আরও একটা পদক ভারতকে এনে দেবেন। কারন এর আগেই তিনি দুটি ব্রোঞ্জ পদক পেয়েছেন। এদিন তিনি ২৫ মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে নেমেছিলেন। ছিলেন পদক জয়ের হ্যাটট্রিকের সামনেও।কিন্তু তৃতীয় পদক মনুর পাওয়া হল না। শুরুটা ভালো করেও শেষটা ভালো হল না মনুর। ২৫ মিটার পিস্তলের ফাইনালে চতুর্থ হলেন তিনি। এক সময় হাঙ্গেরির ভেরোনিকা আর মনুর পয়েন্ট ছিল সমান সমান।টাইব্রেকারে পারলেন না মনু। বাজিমাত করলেন হাঙ্গেরির ভেরোনিকা। কারন ট্রাইবেকারে দুটো শট লক্ষ্যে রাখতে পারেননি মনু। সেই সুযোগে ব্রোঞ্জ পেয়ে যান হাঙ্গেরির শুটার। আর চতুর্থ স্থানে থেমে যেতে হয় মনুকে। হতাশ মনু ভাকের। তবে তাঁর লড়াইকে কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ।

কাছে এসেও ২৫ মিটার পিস্তলে তৃতীয় পদক অধরা মনুর
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















