News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রণয় গঠিত সম্পর্কের জেরে বিষপানে আত্মহত্যা ১৫ বছরের নাবালকের
Image

প্রণয় গঠিত সম্পর্কের জেরে বিষপানে আত্মহত্যা ১৫ বছরের নাবালকের

আগরতলা, ২ আগস্ট : প্রণয় গঠিত সম্পর্কের জেরে আত্মহত্যা করল এক নাবালক। এমনই অভিযোগ তার পরিবারের সদস্যদের। মৃত নাবালকের নাম তুষার দেব (১৫)। বাড়ি ইন্দ্রনগর কলোনি এলাকায়। সে রাজধানীর প্রাচ্যভারতী বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল।

ঘটনার বিবরণে জানা যায়, বছর পনেরোর এক নাবালিকার সঙ্গে ছয় – সাত মাস ধরে প্রণয় গঠিত সম্পর্ক ছিল তুষারের। কিছুদিন আগে সঙ্গীতা তাকে বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে তার জেঠু এবং অন্য আরেকজন মিলে তাকে বেধড়ক মারধর করে। তাতে তুষারের বুকে গুরুতর আঘাত লাগে। বাড়িতে এসে তার বাবাকে গোটা ঘটনা খুলে বলে। তুষার তার বাবাকে তার অপমানের বিচার চাইতে বলে। তুষারের বাবা বলেন আগে তুষারকে সুস্থ করা হোক তারপর মেয়ের বাড়িতে গিয়ে কথা বলবেন তিনি। কিন্তু ১৫ বছরের নাবালক রাগে অপমানে বিষ পান করে বলে অভিযোগ তার বাবার। তুষার তার বাবাকে জানায় সেই অপমান সহ্য করতে না পেরে সে বিষ পান করেছে। ২৫ জুলাই তার অবস্থা গুরুতর হওয়ায় পরিবারের সদস্যরা তাকে জিবি হাসপাতালে নিয়ে আসে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়। তুষারের এই অকাল মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন তার পরিবার-পরিজনেরা। ঘটনায় দুজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন তুষারের বাবা। তুষারের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের উপযুক্ত শাস্তি হোক দাবি পরিবারের।

Releated Posts

আগরতলা-ধর্মনগর রুটে ট্রেন চলাচল ও দূরপাল্লার ট্রেনের স্টপেজ নিয়ে একাধিক দাবি বিধায়ক জওহর চক্রবর্তীর

ধর্মনগর, ৮ আগস্ট: ধর্মনগর থেকে আগরতলা এবং আগরতলা থেকে ধর্মনগরের মধ্যে ট্রেন চলাচলের ক্ষেত্রে বিভিন্ন অসঙ্গতি দূর করার…

ByByNews Desk Aug 8, 2026

পুর নিগমের উচ্ছেদ অভিযান, বুলডোজারে ভাঙা হল অস্থায়ী দোকানপাট

আগরতলা, ৮ আগস্ট: শহরের ফুটপাত দখলমুক্ত করতে পুরনিগমের অভিযান অব্যাহত রয়েছে। আজ দুপুরে প্যারাডাইস চৌমুহনী থেকে পোস্ট অফিস…

ByByNews Desk Aug 8, 2026

সাংবাদিকতার সঙ্গে সমাজসেবার মেলবন্ধন, সাব্রুমে মেগা রক্তদান শিবির

সাব্রুম, ৮ আগস্ট: সামাজিক দায়বদ্ধতা ও গণতান্ত্রিক চেতনাকে সামনে রেখে সাব্রুমে অনুষ্ঠিত হলো মেগা স্বেচ্ছা রক্তদান শিবির ও…

ByByNews Desk Aug 8, 2026

আগরতলা রেলস্টেশনে ১২.৪৬৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ৮ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপিএস। ধৃত…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top