News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বহি:রাজ্যের বাস থেকে গ্রেফতার ৭ বাংলাদেশী নাগরিক
Image

বহি:রাজ্যের বাস থেকে গ্রেফতার ৭ বাংলাদেশী নাগরিক

পানিসাগর, ২ আগস্ট: গোপন সূএের ভিওিতে পানিসাগর থানার পুলিশ আসাম আগরতলা জাতীয় সড়কের পানিসাগর নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে আগরতলা থেকে গৌহাটিগামী এএস০১-এলসি-১৪১২ নম্বরের একটি বাস গাড়ি থেকে সন্দেহভাজন সাতজনকে আটক করে নিয়ে আসে পানিসাগর পুলিশের হেফাজতে।

পরবর্তীতে তাদের জোর জিজ্ঞাসাবাদ করে জানা গেছে এরা সকলেই পাশ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের বাসিন্দা। এরা বিনা অনুমতিতে বাংলাদেশ থেকে আখাউড়া হয়ে এিপুরা রাজ্যে অবৈধভাবে প্রবেশ করে এবং গতকাল দূরপাল্লার বাস গাড়িতে করে গৌহাটি হয়ে ভারতবর্ষের মুম্বাইয়ের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

ধৃতদের মধ্যে দুই জন  তৃতীয় লিঙ্গের। বাকি পাঁচ জন তৃতীয় লিঙ্গের বেশ ভূষা লাগিয়ে নিজেদের তৃতীয় লিঙ্গের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করতো।

এরা হলেন মাহি (১৭ )ওরফে বাহার হুসেইন,বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায়। সাদ্দাম, বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলায়, আবিদ হাসান(১৮), বাড়ি বাংলাদেশের ভোলা বরিশাল জেলায়। শুভ দাস(১৬) বাড়ি বাংলাদেশের সাবার জেলায়, মুন্নি দাস(১৮) ওরফে কালী,বাড়ি বাংলাদেশের নাটোর জেলায়।  বিল্লাল হুসেইন(২২) বাড়ি বাংলাদেশের গাজিপুর জেলায় এবং মো: টগর হুসেইন(১৬) বাড়ি বাংলাদেশের জশোর জেলায়।  ওদের প্রত্যেকেরই আরেকটি করে নাম রয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত সাত জনের মধ্যে তিন জন নবাগত। বাকি চারজন বিগত বেশ কয়েক বৎসর যাবৎ ভারতবর্ষের মুম্বাই সহ বিভিন্ন শহরে বসবাস করতো। এদের আসল উদ্দেশ্যই হলো তৃতীয় লিঙ্গের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে টাকা পয়সা রোজগার করে জীবন জীবিকা নির্বাহ করা।

Releated Posts

স্বাস্থ্য সচিবের পরিদর্শনকালে অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের সার্বিক উন্নয়নে একগুচ্ছ সিদ্ধান্ত

আগরতলা, ২৩ জুন: অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা গৃহীত হয়েছে। আজ স্বাস্থ্য…

ByByReshmi Debnath Jun 23, 2026

এইমস, নিউ দিল্লি এবং ত্রিপুরা সরকারের মধ্যে স্বাক্ষরিত মৌ অনুযায়ী অ্যাকশন টেকেন রিপোর্ট পর্যালোচনা

আগরতলা, ২৩ জুন: এইমস, নিউ দিল্লি এবং ত্রিপুরা সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এর প্রেক্ষিতে যে অগ্রগতি হয়েছে…

ByByReshmi Debnath Jun 23, 2026

এজিএমসি ও জিবি হাসপাতালে এআইআইএমএস মানের ইমিউনোলজি ও ট্রান্সপ্লান্ট ল্যাব স্থাপনের উদ্যোগ

আগরতলা, ২৩ জুন: রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালে…

ByByTaniya Chakraborty Jun 23, 2026

আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহার মুক্তির দাবিতে মেলাঘরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, থানায় ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ২৩ জুন : আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহার মুক্তির দাবিতে মঙ্গলবার মেলাঘরে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন…

ByByTaniya Chakraborty Jun 23, 2026
Scroll to Top