News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রিয়াদুল জান্নাহ জামে মসজিদের পক্ষ বিধায়ক দীপক মজুমদারকে সংবর্ধনা জ্ঞাপন
Image

রিয়াদুল জান্নাহ জামে মসজিদের পক্ষ বিধায়ক দীপক মজুমদারকে সংবর্ধনা জ্ঞাপন

আগরতলা, ২ আগস্ট: রামনগরে শুক্রবার রিয়াদুল জান্নাহ জামে মসজিদের পক্ষ থেকে নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদারকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।  রামনগর রোড নং-৪- এর শেষ প্রান্তের রিয়াদুল জান্নাহ জামে মসজিদ কমিটির পক্ষ থেকে শুক্রবার রামনগরের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদারকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিধায়ক দীপক মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন কর্পোরেটর নিবাস দাস, রিয়াদুল জান্নাহ জামে মসজিদ কমিটির ইমাম আব্দুল রহিম সহ অন্যান্যরা। সংবর্ধনা গ্রহণ করে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার রাজ্যে বর্তমান সরকার অংশের মানুষের কল্যাণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে উন্নয়নমূলক কাজ করে চলেছে বলে অভিমত ব্যক্ত করেন।

রাজ্যে সম্প্রীতির পরিবেশ বজায় রেখে জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে ওঠে সকল অংশের জনগণকে উন্নয়নমূলক কাজে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Releated Posts

জিবিপি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে আরও এক জন্মগত হৃদরোগীনির সফল ইন্টারভেনশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি) অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে রাজ্যের চিকিৎসা ইতিহাসে…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে উত্তর-পূর্বাঞ্চলে প্রথম সরকারিভাবে আধুনিক ভিএটিএস পদ্ধতিতে খাদ্যনালির জটিল অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের…

ByByReshmi Debnath Aug 7, 2026

চাকমা ভাষার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে গুগল ট্রান্সলেট প্ল্যাটফর্মে চাকমা ভাষা অন্তর্ভুক্ত করা হবে। তার…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যে এসআইআর শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৩ ডিসেম্বর: মুখ্য নির্বাচনী আধিকারিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের ভোটার তালিকা আরও নির্ভুল, স্বচ্ছ, ত্রুটিমুক্তও আপটুডেট করে তুলতে আগামী ৫ সেপ্টেম্বর…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top