News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাষ্ট্রপতি ভবনে রাজ্যপাল সম্মেলনে অংশ নিলেন ত্রিপুরার রাজ্যপাল
Image

রাষ্ট্রপতি ভবনে রাজ্যপাল সম্মেলনে অংশ নিলেন ত্রিপুরার রাজ্যপাল

আগরতলা, ২ আগস্ট : নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে আজ থেকে শুরু হয়েছে বিভিন্ন রাজ্যের রাজ্যপালদের নিয়ে দু’দিনের সম্মেলন। এই সম্মেলনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু এই সম্মেলনে অংশ নিয়েছেন। সম্মেলনে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিভিন্ন রাজ্যের রাজ্যপালগণ ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যগণ, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান এবং সিইও, বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকের সচিবগণ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই সম্মেলনে সম্প্রতি চালু হওয়া তিনটি আইন, উচ্চশিক্ষা ক্ষেত্রের সংস্কার, বিশ্ববিদ্যালয়গুলির স্বীকৃতি, অ্যাসপিরেশনাল জেলা, অ্যাসপিরেশনাল ব্লক, সীমান্ত এলাকা, জনজাতি এলাকাগুলির উন্নয়ন, আমার ভারত, এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং এক বৃক্ষ মা কে নাম প্রভৃতি প্রচারে রাজ্যপালগণের ভূমিকা, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে সমন্বয় সাধনে রাজ্যপালগণের ভূমিকা প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Releated Posts

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026

অব্যবহৃত চা-বাগানের জমি শিল্প ও পর্যটন প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ত্রিপুরায় চা চাষের জন্য বরাদ্দ করা হলেও বর্তমানে অব্যবহৃত জমি শিল্প ও পর্যটন প্রকল্পের জন্য…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top