News Flash

  • Home
  • দিনের খবর
  • কেদারনাথ থেকে গুজরাটের ১৭ জন বিপর্যস্ত তীর্থযাত্রীকে নিরাপদ জায়গায় স্থানান্তর
Image

কেদারনাথ থেকে গুজরাটের ১৭ জন বিপর্যস্ত তীর্থযাত্রীকে নিরাপদ জায়গায় স্থানান্তর

আমেদাবাদ, ২ আগস্ট (হি. স.) : একনাগাড়ে মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত দেবভূমি উত্তরাখণ্ড। যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে পরিস্থিতি আরও বেগতিক হতে পারে। কেদারনাথ-সহ চারধাম যাত্রা পথেও অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে। কেদারনাথ ধামে তীর্থযাত্রায় যাওয়া গুজরাটের আরাবল্লি জেলার ১৭ জন তীর্থযাত্রী উত্তরাখণ্ডে গিয়ে আটকে পড়েন। শুক্রবার গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এইসব যাত্রীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য উত্তরাখণ্ড সরকারের সঙ্গে সমন্বয়ের  নির্দেশ দেন আধিকারিকদের। তাৎক্ষণিক এই উদ্যোগের ফলে দ্রুত তাঁদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

এদিকে কেদারনাথ যাত্রাপথে আটকে পড়া অন্যান্য রাজ্যের পুণ্যার্থীদেরও উদ্ধারের কাজ চলছে পুরোদমে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির অনুরোধে বিপর্যস্ত উত্তরাখণ্ডে কপ্টার পাঠিয়েছে কেন্দ্র। তাতেই পর্যটক-পুণ্যার্থীদের উদ্ধারকাজ চলছে বলে জানা গেছে। জানা গেছে, বায়ুসনার চিনুক এবং এম ১৭ কপ্টার এদিন উদ্ধারকাজ শুরু করেছে। উত্তরাখণ্ড-এ উদ্ধারকাজে হাত লাগিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-এর জওয়ানরাও।

Releated Posts

পরীক্ষার ফল নিয়ে বিক্ষোভ, পটনায় একেইউ-র সামনে পুলিশের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): পরীক্ষার ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো পড়ুয়াদের সঙ্গে মঙ্গলবার পটনায় আর্যভট্ট নলেজ ইউনিভার্সিটির…

ByBySandeep Biswas Aug 25, 2026

এমএমডিআর সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে ভুবনেশ্বরে ইন্ডিয়া ব্লকের বিক্ষোভ

ভুবনেশ্বর, ২৫ আগস্ট (আইএএনএস): সদ্য পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) বা এমএমডিআর সংশোধনী আইন, ২০২৬…

ByBySandeep Biswas Aug 25, 2026

স্মার্টফোন-ল্যাপটপ নয়, রাজস্থান ভোটে ফিরছে চারপাই, কেটলি আর চিমটা

জয়পুর, ২৫ আগস্ট (আইএএনএস): স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্রচারের যুগে রাজস্থানের আসন্ন স্থানীয় নির্বাচন যেন নিয়ে আসছে…

ByByNews Desk Aug 25, 2026

টিআরই-৪ নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে বিহারের পড়ুয়াদের মিছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): বিপিএসসি টিআরই-৪ নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এবং সরকারি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতার দাবিতে মঙ্গলবার বিহারের পটনায়…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top