News Flash

  • Home
  • দেশ
  • ৪.৮০ লক্ষাধিক পুণ্যার্থীর দর্শন সম্পন্ন, আরও একটি দল রওনা অমরনাথের উদ্দেশ্যে
Image

৪.৮০ লক্ষাধিক পুণ্যার্থীর দর্শন সম্পন্ন, আরও একটি দল রওনা অমরনাথের উদ্দেশ্যে

শ্রীনগর, ২ আগস্ট (হি.স.): চলতি বছরের অমরনাথ যাত্রা ইতিমধ্যেই রেকর্ড গড়ে ফেলেছে, ইতিমধ্যেই ৪ লক্ষ ৮০ হাজারের বেশি পূণ্যার্থী পবিত্র গুহা মন্দির দর্শন করেছেন। এ ব্যাপারে গত বছরের রেকর্ড ভেঙে গিয়েছে। শুক্রবার সকালে ১,২২১ জন পূণ্যার্থীর আরও একটি দল জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে বালতাল ও পহেলগাঁও-এর উদ্দেশে রওনা দিয়েছেন। এই ১,১২৯ জনের মধ্যে ৩৯৫ জন বালতাল বেস ক্যাম্পের উদ্দেশে যাত্রা করেছেন। অন্যদিকে ৮২৬ জন পাহেলগাঁও বেসক্যাম্পের উদ্দেশে রওনা দিয়েছেন। শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছর মোট ৪ লক্ষ ৪৫ হাজার তীর্থযাত্রী অমরনাথ গুহা মন্দির দর্শন করেছিলেন। এ বছর ইতিমধ্যেই সেই রেকর্ড ভেঙে গিয়েছে।

Releated Posts

নিট কেলেঙ্কারি ইস্যুতে ১৬ মে রাজ্যজুড়ে বিক্ষোভের ডাক মধ্যপ্রদেশ কংগ্রেসের

ভোপাল, ১৩ মে : নিট পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে আগামী ১৬ মে মধ্যপ্রদেশ জুড়ে…

ByByTaniya Chakraborty May 13, 2026

আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: ‘সত্যিটা জানাতে হবে’, ব্ল্যাক বক্সের তথ্য প্রকাশের দাবিতে নিহতদের পরিবার

আহমেদাবাদ, ১৩ মে : আহমেদাবাদে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়ার এআই-১৭২ বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা তদন্তের চূড়ান্ত রিপোর্ট…

ByByTaniya Chakraborty May 13, 2026

দুর্নীতির তদন্তে আর রাজ্যের অনুমতি লাগবে না সিবিআইয়ের, ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

কলকাতা, ১৩ মে : পশ্চিমবঙ্গে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করতে এবার আর রাজ্য সরকারের পূর্বানুমতির…

ByByTaniya Chakraborty May 13, 2026

ভবানীপুর আসন রাখলেন শুভেন্দু অধিকারী, ছাড়ছেন নন্দীগ্রাম

কলকাতা, ১৩ মে (আইএএনএস) : শুভেন্দু অধিকারী বুধবার পশ্চিমবিধানসভায় ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন। এর মধ্য…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top