News Flash

  • Home
  • দেশ
  • দেশের দুর্ভাগ্য যে রাহুল লোকসভার বিরোধী দলনেতা: গিরিরাজ সিং
Image

দেশের দুর্ভাগ্য যে রাহুল লোকসভার বিরোধী দলনেতা: গিরিরাজ সিং

নয়াদিল্লি, ২ আগস্ট (হি. স.): অধিবেশন চলাকালীন সংসদের ভিতরে-বাইরে ‘মিথ্যা’ ছড়াচ্ছেন রাহুল গান্ধী। শুক্রবার বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি আরও বললেন, দেশের দুর্ভাগ্য যে রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা। তিনি এও বলেন, যে ব্যক্তি সংবিধান নিয়ে জনগণকে বিভ্রান্ত করতেন, সেই ব্যক্তিই এখন সংবিধান ধ্বংসের কাজ করছেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার গভীর রাতে কংগ্রেস সাংসদ নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে জানান, সংসদে তাঁর করা ‘চক্রব্যূহ’ মন্তব্যে ভালো চোখে দেখেনি সরকার। তাঁর বিরুদ্ধে তদন্ত চালানোর পরিকল্পনা করছে ইডি। রাহুল এও দাবি করেন, তদন্তকারী সংস্থার ‘ভিতরের লোক’–ই তাঁকে এই খবর দিয়েছেন। এ প্রসঙ্গে কংগ্রেস নেতার ঠেস, আমি দু হাত খুলে চা-বিস্কুট নিয়ে অপেক্ষা করব ইডি–র জন্য।

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top