স্বচ্ছ ও ত্রুটিমুক্ত পরীক্ষা পদ্ধতিতে প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্রীয় সরকার : ধর্মেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.) : নিট-ইউজি মামলায় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে ধর্মেন্দ্র প্রধান নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত পরীক্ষা পদ্ধতিতে প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শুক্রবার এক্স-এ লিখেছেন, “স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত পরীক্ষা পদ্ধতিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার।”ধর্মেন্দ্র প্রধান আরও জানিয়েছেন, “স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আমরা বিশেষজ্ঞদের উচ্চ-পর্যায়ের কমিটির সুপারিশগুলি জমা দেওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত বাস্তবায়ন করব। ন্যায়বিচার প্রদান এবং লক্ষাধিক পরিশ্রমী শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করার জন্য আমরা সর্বান্তকরণে সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাই। আমরা মহামান্য সুপ্রিম কোর্টের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব।”