News Flash

  • Home
  • দিনের খবর
  • রেশন দুর্নীতিতে ফের গ্রেফতারি ইডি-র, এবার গ্রেফতার আনিসুর ও তার ভাই
Image

রেশন দুর্নীতিতে ফের গ্রেফতারি ইডি-র, এবার গ্রেফতার আনিসুর ও তার ভাই

কলকাতা, ২ আগস্ট (হি.স.): রেশন দুর্নীতি মামলার তদন্তে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার তৃণমূল কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার ভাই আলিফ নূরকে প্রায় ১৪ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছে প্রবর্তন নির্দেশালয় (ইডি)। বৃহস্পতিবার গভীর রাতে দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। গতকাল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে বেলা ১২ টা নাগাদ হাজির হন জেলবন্দী ব্যবসায়ী বাকিবুর রহমানের আত্মীয় আলিফ ও আনিসুর। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও রেশন দুর্নীতি মামলায় এখন জেল হেফাজতে।গত মঙ্গলবার জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ আব্দুল বারিক বিশ্বাস এবং আনিসুর ও আলিফের বাড়ি, চালকল-সহ ১০ টি জায়গায় দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাজেয়াপ্ত করা হয় প্রায় ৪৫ লক্ষ টাকা, বেশ কিছু নথিপত্র, মোবাইল ইত্যাদি। আব্দুল বারিকের নথিতে দুবাই সংযোগ মেলে। এর পরেই বারিক এবং রহমান ভাইদের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। আনিসুর এবং আলিফ সেই তলবেই বৃহস্পতিবার হাজিরা দিয়েছিলেন। বৃহস্পতিবার গভীর রাতেই গ্রেফতার করা হল তাদের।

Releated Posts

ইডি আধিকারিকদের উপর হামলা মামলা: সিবিআই তদন্তের আর্জি খারিজ করল কেরল হাইকোর্ট

কোচি, ৩ জুলাই (আইএএনএস) : কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও তাঁর মেয়ের ভাড়াবাড়িতে তল্লাশি চালানোর সময় এনফোর্সমেন্ট…

ByBySandeep Biswas Jul 3, 2026

রাম মন্দিরের দানবাক্সে চুরির ঘটনা: দোষীদের কঠোর শাস্তির দাবি আরএসএসের

নয়াদিল্লি, ৩ জুলাই (আইএএনএস) : অযোধ্যার শ্রী রামলল্লা মন্দিরের দানবাক্স থেকে অর্থ চুরির ঘটনায় দোষীর কঠোর শাস্তির দাবি…

ByBySandeep Biswas Jul 3, 2026

আদর্শ বিধানসভার লক্ষ্য হওয়া উচিত সমস্যার সমাধান খোঁজা: পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধায়কদের উদ্দেশে ওম বিড়লা

কলকাতা, ৩ জুলাই: শুধু সমস্যা চিহ্নিত করা বা আলোচনা নয়, মানুষের সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করাই একটি…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

বেঙ্গালুরু ডে-কেয়ারে শিশু নির্যাতন: অভিযুক্ত পরিচর্যাকারী ১৪ দিনের জেল হেফাজতে, পলাতকদের খোঁজে বিশেষ দল

বেঙ্গালুরু, ৩ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর বহুল আলোচিত ডে-কেয়ার শিশু নির্যাতন মামলায় অন্যতম অভিযুক্ত পরিচর্যাকারী বিজয়লক্ষ্মীকে ১৪ দিনের বিচারবিভাগীয়…

ByByTaniya Chakraborty Jul 3, 2026
Scroll to Top